বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর নিয়ে ত্রিদেশীয় সংলাপের তাগিদ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর ইস্যুতে ত্রিদেশীয় সংলাপের তাগিদ দিয়েছে ঢাকা। অর্থনৈতিক গুরুত্ব ও নিরাপত্তা ইস্যুর পাশাপাশি রাজনৈতিক দিক পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অন্যদিকে বেইজিং চাইছে, দ্রুত যাচাই-বাছাই শেষ করে বাস্তবায়নের পদক্ষেপ। 

আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেল আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন দুপক্ষের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা। 

চীনের প্রস্তাবিত ত্রিদেশীয় অর্থনৈতিক করিডর বাস্তবায়নের আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থিতিশীলতা জরুরি। এজন্য বেইজিংকে নেপিদোর সঙ্গে জোরালো আলোচনার পরামর্শ দিয়েছে বাংলাদেশ।

ঢাকা-বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সেমিনারে এসব কথা উঠে আসে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, অর্থনৈতিক ও আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর গুরুত্বপূর্ণ। তবে এটি বাস্তবায়নের আগে আরো গবেষণা ও সংলাপ জরুরি।

ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘এ জন্য রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট সব পক্ষের অর্থনৈতিক স্বার্থ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন। একটি সুনির্দিষ্ট ত্রিপক্ষীয় সংলাপের কাঠামোর মাধ্যমে বাংলাদেশ-মিয়ানমার-চীন যোগাযোগ করিডর উন্নয়নের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’

চীনের বন্দর তৈরি, সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন এবং সমন্বিত বন্দর ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের পরিপূরক হিসেবে বাংলাদেশে আরও একটি বড় বন্দর অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের বিষয়টি চীন বিবেচনা করতে পারে। বিশেষভাবে চাঁদপুরকে সম্ভাব্য বন্দর ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব করছি।’

করিডর ইস্যুতে ঢাকাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ভারপ্রাপ্ত চীনের রাষ্ট্রদূতের। আঞ্চলিক বাণিজ্য উন্নয়নের স্বার্থ বিবেচনার তাগিদ তাদের।

চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন বলেন, ‘অর্থনৈতিক করিডরটির বাস্তব পরিস্থিতি ও উন্নয়নের সম্ভাবনা যৌথভাবে পর্যালোচনা করতে হবে। একই সঙ্গে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলার উপায় খুঁজে বের করতে হবে। নির্দিষ্ট কিছু প্রকল্প ও বাস্তবায়নযোগ্য ক্ষেত্র দিয়ে কাজ শুরু করে ধীরে ধীরে এই করিডর উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।’ 

বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে, আশা বেইজিংয়ের। 

 

ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। দেশের...
এক দিনের ব্যবধানে দেশের বাজারে ফের কমল সোনার দাম। বুধবার দাম কমানোর এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম কমা‌নো হয়েছে ২ হাজার ৮৫৮...
খাদ্যপণ্যের মান যাচাইয়ে দেশে তিনটি আধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বুধবার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 
প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে...
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সুপার ষ্টার গ্রুপের (এসএসজি) ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশিদ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন।
রিহ্যাব, রিয়েল এস্টেট কোম্পানি, প্রশাসন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও রাজনীতি সংশ্লিষ্ট প্রভাবশালীদের একাংশের সমন্বিত অনিয়মে আবাসন খাতে মাফিয়াতন্ত্র চলছে বলে জানিয়েছে টিআইবি। বুধবার এক গবেষণা প্রতিবেদন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর