কৃষক কার্ড: কবে শুরু, কী কী সুবিধা, কতজন পাচ্ছেন

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম

পহেলা বৈশাখে টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে ২২ হাজার ৬৫ জন কৃষক কার্ড পাবেন। তাঁদের প্রত্যেককে বছরে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেয়া হবে।

কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে কৃষিপণ্য প্রাপ্তি, সেচ সুবিধা, কৃষিযন্ত্রপাতি ব্যবহার, বীমা সুবিধা, ভর্তুকি ও প্রণোদনা এবং ফসলের রোগবালাই সংক্রান্ত সেবাসহ মোট ১০ ধরনের কৃষি সেবাও পাবেন কৃষকরা।

জমির মালিকানা অনুযায়ী কৃষকদের পাঁচ শ্রেণিতে ভাগ করা হয়েছে - ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় কৃষক।

কৃষিমন্ত্রী বলেন, কৃষক কার্ডের পাইলট প্রকল্প হিসেবে ৮ বিভাগের ১০ জেলার ১১ উপজেলায় ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্যজীবী, প্রাণিসম্পদ খামারী এবং লবণ চাষিরা এ সুবিধা পাবেন।

কৃষক কার্ড ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবেও ব্যবহৃত হবে। সোনালী ব্যাংকের স্থানীয় শাখাগুলোতে কৃষকদের নামে ইতোমধ্যে ব্যাংক হিসাব খোলা হয়েছে। আগামী চার বছরে দেশের সব কৃষক এই কার্ডের আওতায় আসবেন।

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমানোর আহ্বান জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া, এসএমই ও কৃষি খাতে বেশি ঋণ দিয়ে স্বল্পসুদে ব্যাংকগুলোকে আমানত সংগ্রহের পরামর্শও...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে, ২৫ মার্কিন কোম্পানির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।...
বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস...
পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর, এবার ৪০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের জুন মাসের মধ্যে এসব কার্ড দেওয়া হবে বলে জানান সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর