মধ্যপ্রাচ্য সংকট

জ্বালানি ছাড়াও আরও যে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

দেশের মোট রেমিট্যান্সের প্রায় অর্ধেকেরই জোগান দেয় মধ্যপ্রাচ্য। চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে রেমিট্যান্স কমে দেশের রিজার্ভে চাপ বাড়াবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাই দীর্ঘমেয়াদে ঝুঁকি এড়াতে এখনই নতুন শ্রমবাজার খোঁজার তাগিদ দিচ্ছেন তাঁরা।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বাড়ছে। এতে অস্থিরতায় রয়েছেন প্রবাসীরা। নতুন করে ঝুঁকিতে পড়েছে দেশের শ্রমবাজার।

এক কোটি অভিবাসীর মধ্যে ৬০ লাখই থাকেন মধ্যপ্রাচ্যে। প্রবাসী আয়ের প্রায় অর্ধেক আসে এ অঞ্চল থেকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের অনিশ্চয়তার মধ্যেও দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৭৫ কোটি ডলারের বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, এখনো মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়েনি। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘রেমিট্যান্স প্রবাহটা স্বল্প মেয়াদে হয়তো আমরা অনেক বেশি পাব। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তখন যদি আমাদের প্রবাসীদের ফিরে আসতে হয় বা নতুন করে যদি বিদেশে না পাঠাতে পারি অথবা আমরা যদি ডাইভার্সিফাই করতে না পারি, তখন কিন্তু প্রভাবটা নেতিবাচক হতে পারে।’

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে অনেক প্রবাসী ভবিষ্যৎ সুরক্ষার কথা চিন্তা করে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব এড়াতে নতুন শ্রমবাজার খোঁজার তাগিদ তাঁদের।

অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হক বলেন, ‘মধ্যপ্রাচ্যে সংঘাতকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে কিন্তু রেমিট্যান্সের প্রবাহ কমে যেতে পারে। আমাদের এই মুহূর্তে রাজনৈতিক সরকারকে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে তা হলো—মধ্যপ্রাচ্যভিত্তিক শ্রমবাজার থেকে সরে এসে ইউরোপভিত্তিক শ্রমবাজার তৈরি করতে হবে। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও জাপানভিত্তিক শ্রমবাজার তৈরি করতে হবে।’

গত অর্থবছরে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। চলতি অর্থবছরের ৯ মাসে এসেছে ২৬ বিলিয়ন ডলারের বেশি। অর্থবছর শেষে যা ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এবং ওমান উপসাগরের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে এয়ারলাইনসগুলোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)।
ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে নজর রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বিনিয়োগকারীদের আশা, এ আলোচনা যুদ্ধবিরতি আরও কার্যকর করতে সহায়ক হবে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টেবল টাকার বিশেষ অ্যাকাউন্ট চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সুবিধায় অফশোর ব্যাংকিং ইউনিটে হিসাব খুলে আমানত, মুনাফা ও বিনিয়োগের অর্থ বিদেশে...
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আগামী জুলাইয়ের মধ্যে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর