নভেম্বরের ১১ দিনে কত রেমিট্যান্স এল, জানাল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১১ নভেম্বর দেশে ১১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে সোনার দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সেজন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওয়াতি।
এনবিআর পুনর্গঠন করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ গঠনের বিল উঠছে চলতি সংসদ অধিবেশনেই। বুধবার এনবিআরে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একথা জানান। 
গত ৫ বছরে অনলাইনে বিজ্ঞাপনে ৮ হাজার ৭৪৪ কোটি ১৯ লাখ ৫ হাজার ৭৩ টাকা খরচ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল ফোন কোম্পানি। গুগল, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেয়েছে...
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি...
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের নানা উদ্যোগের পরও অসচেতনতার কারণে বাড়ছে রোগী। জরিপে বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ৬০ থেকে ৭০ শতাংশ লার্ভা পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল করার কোনো সুযোগ নেই। তাই শেখ হাসিনা ফিরলেও আপিল করতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। আইন কর্মকর্তারা জানান, এটি বোঝা যাবে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত...
সংরক্ষিত নারী আসন উঠিয়ে দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাজনীতিবিদরা ঠিক হলে দেশের চিত্র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর