জ্বালানিবাহী তিন জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম

চট্টগ্রামে বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী তিনটি জাহাজ। মঙ্গলবার রাতে এসব জাহাজ এসে পৌঁছায়। 

এর মধ্যে একটি জেট ফুয়েল ও দুটি ডিজেলবাহী জাহাজ রয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানিয়েছেন, জাহাজগুলোর মধ্যে সিঙ্গাপুর থেকে ১২ হাজার টন জেট ফুয়েলবাহী  ‘এমটি গ্রেট প্রিন্সেস’চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করেছে। এরই মধ্যে শুরু হয়েছে খালাস প্রক্রিয়া।

এছাড়া ৩৫ হাজার টন ডিজেল নিয়ে নোঙর করে এমটি লুসিয়া সলিস। বন্দরে ভেড়া এমটি টর্ম দামিনিতে রয়েছে আরও ৩৩ হাজার টন ডিজেল।

এর বাইরে দেশের পথে রয়েছে দুটি এলএনজিবাহী জাহাজও। যেগুলো মধ্যে বৃহস্পতিবার একটি এবং ১৮ এপ্রিল  অন্যটি পৌঁছানোর  কথা।

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও জনআস্থা ফেরাতে চার বছরের সমন্বিত সংস্কার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় সমস্যাগ্রস্ত ব্যাংকের সম্পদের মান যাচাই, পর্ষদ পুনর্গঠন এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর...
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ওয়েল প্রাইজ ডট কমের তথ্য অনুযায়ী, আজ ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারল ৮৮ ডলার ৭০ সেন্ট। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের...
দেশের বাজারে আরও বাড়ল সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে  ১ হাজার ৫৭৫ টাকা। টানা ৯ দফা কমার পর গতকাল সোমবার কিছুটা বাড়ে সোনার দাম। আজ মঙ্গলবার আবারও দাম বাড়ানো হয়।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী...
লোডিং...

এলাকার খবর