আইএমএফের ঋণ ছাড়

অর্থমন্ত্রী বললেন, আলোচনায় সমাধান

আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি ছাড় নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে ইতিবাচক অগ্রগতির আশাবাদ প্রকাশ করা হয়েছে।

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ এএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া ঋণে কিস্তি ছাড়ের বিষয়ে আশাবাদী হয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আলোচনায় সমাধান। শুক্রবার (১৭ এপ্রিল) আমেরিকায় আইএমএফের সদর দপ্তরে দুই টিমের সঙ্গে বৈঠক হয় অর্থমন্ত্রীর নেতৃত্বে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করা বাংলাদেশ মিশনের। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

এ সময় বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বেশ পজিটিভ আলোচনা হয়েছে। এ ছাড়া অন্য যে বিষয়গুলো আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এগুলোর ব্যাপারে কোনো দ্বিমত নেই।’

মন্ত্রী বলেন, ‘আইএমএফের বিভিন্ন উইংস যেমন আইএফসিসহ যে সমস্যাগুলো আমাদের দেশের ব্যাংকিং সেক্টরে রয়েছে সেগুলো সমাধানে তারা পদক্ষেপ নিতে চান।’

তবে এর মধ্যে আইএমএফের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা অনেকগুলো ইস্যু সমাধান করেছি, কয়েকটি এখনও আলোচনার মধ্যে আছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে এই ইস্যুগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। তারপর সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাব। এটি আসলে একটি চলমান প্রক্রিয়া। তবে যে বিষয়গুলো এখনও সমাধান হয়নি সেগুলো নিয়ে আলোচনা চলবে।’

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি, সবাই বিএনপির নির্বাচনী ইশতিহারের ব্যাপারে ঐকমত্য হয়েছে, সমর্থন জানিয়েছে।’

ঋণের পরবর্তী কিস্তি আইএমএফ স্থগিত করেছে এ তথ্যের সত্যতা প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, আইএমএফ এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এখনও সে পর্যন্ত আলোচনা যায়নি, আলোচনা চলছে। ঋণের কিস্তির ব্যাপারে আইএমএফের হ্যাঁ বা না কোনো এক ঘণ্টার সিদ্ধান্ত নয়। এ বিষয়গুলোর সমাধান আলোচনার মাধ্যমে আসবে, এটি একটি চলমান প্রক্রিয়া। আলোচনার মধ্যে দিয়ে সমাধানও হবে আবার কাজও চলতে থাকবে।

দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তা প্রোগ্রাম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি আশাবাদী। কারণ এখানে সকলেই বাংলাদেশের নতুন সরকার ও নির্বাচনী ইশতেহারের ব্যাপারে অ্যালাইনড। তার আমাদের সমর্থন জানিয়েছে।’

বন্ধ কারখানা চালু করতে ১৭ ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। সেপ্টেম্বরের শুরুতেই ঋণ দেওয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। তহবিলের ৪১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হবে ৩৭টি ব্যাংকের...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 
বছরের প্রথম ৬ মাসে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৩০৪ কোটি টাকা। পুরোনো ঋণ নতুন করে খেলাপি হওয়ার পাশাপাশি বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে...
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ২৪ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের বিপিএম–৬ হিসাব পদ্ধতিতে এর পরিমাণ ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর