তামাক খাত নিয়ে গবেষণা  

আয় ৪০ হাজার কোটি, এর কারণে ক্ষতি ৮৭ হাজার কোটি

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

গত অর্থবছরে তামাকজাত পণ্যে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি হয়েছে ৮৭ হাজার কোটি টাকা। তাই এসব পণ্যে কর ও দাম বাড়ানোর দাবি গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা প্রজ্ঞার। এছাড়া কর কাঠামো ও ব্যবস্থাপনা সংস্কার প্রয়োজন বলেও মত সংস্থাটির।

সোমবার জাতীয় প্রেসক্লাবে প্রাক বাজেট সংবাদ সম্মেলন সংস্থাটি জানায়, গত অর্থবছরে তামাক খাত থেকে ৪০ হাজার কোটি টাকা রাজস্ব আয় এসেছে। যদিও তামাকজাত পণ্যের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি হয়েছে এর দ্বিগুণের বেশি।

এ অবস্থায় সিগারেটের মূল্য স্তর চারটি থেকে কমিয়ে তিনটি করার দাবি প্রজ্ঞার। এছাড়া সব সিগারেট, বিড়ি, জর্দা ও গুলে সম্পূরক শুল্ক বাড়ানোর দাবিও জানান আলোচকরা। তাঁরা বলেন, তামাক ও তামাকজাত পণ্যে কর কাঠামো খুবই জটিল ও ত্রুটিপূর্ণ হওয়ায় সিগারেট কোম্পানিগুলো কর ফাঁকি দিচ্ছে। সব স্তরে কর কাঠামোর সংস্কারের দাবিও জানান বক্তারা।

প্যাকেটের উপর চার টাকা সম্পূরক শুল্ক আরোপ করার দাবি জানান তাঁরা। একই সাথে নিম্ন ও মধ্যম স্তরের ৬০ থেকে ৮০ টাকা দামের সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব দেন তারা। এছাড়া প্রতি ১৪০ টাকার এক প্যাকেট সিগারেটের দাম ১৫০ টাকা করা ও ১৮৫ টাকার এক প্যাকেট সিগারেট দাম ২০০ টাকা করার দাবিও জানান বক্তারা।

বিআইআইএসএস-এর গবেষণা পরিচালক মাহফুজ কবির বলেন, ‘তামাকের ব্যবহার মানেই হচ্ছে স্বাস্থ্যের ভয়ংকর ক্ষতি, মৃত্যু। সরকারি যে অর্থ খরচ করা হয় স্বাস্থ্য খাতে, সেটি বেড়ে যাওয়া। এবং এই জটিল-কঠিন রোগের কারণে দারিদ্র বিমোচনও কিন্তু অনেক কঠিন হয়ে যায়। সুতরাং সরকার যেরকম চিন্তা করছে যে প্রবৃদ্ধি বাড়াবেন, বিনিয়োগ বাড়াবেন, কর্মসংস্থান তৈরি করবেন, দারিদ্র কমাবেন… এগুলার কোনো লক্ষ্যই অর্জিত হবে না, যদি আমরা তামাকের ব্যবহারটা না কমাই।’

আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রতীকী ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। তবে এই প্রস্তাব কার্যকর হলে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ হয়ে যাবে...
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিল পাস হয়েছে। নতুন অর্থবিলে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এবং ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। রাজস্ব আহরণ বৃদ্ধি, কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি রোধ ও করদাতাবান্ধব সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর