বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা 

আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম

যেকোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসা কেন্দ্র যেখানেই হোক সেখানে বিনা বাধায় কর কর্মকর্তারা প্রবেশ ও সরেজমিন পরিদর্শন করতে পারবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিভিন্ন সময় কর কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করতে চাইলে বা নথি তলব করলে দুই পক্ষের মধ্যে ‘অযাচিত ঝামেলা’ তৈরি হওয়ায় এ বিষয়ে রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা কোনো প্রতিষ্ঠানের অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। এছাড়া পরিদর্শনের সময় তারা হিসাবের খাতা, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদসহ বিভিন্ন আর্থিক নথি পরীক্ষা করতে পারবেন। প্রয়োজন হলে কম্পিউটার, ক্লাউড সার্ভার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্যও দেখতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় বিশেষ টিম দেশব্যাপী উৎসে কর কর্তন নজরদারি ও যাচাইকরণ কার্যক্রম জোরদার করেছে। আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৪৭ এর অধীনে কর কর্মকর্তাদের কর্মপরিধি সম্পর্কে সচেতন থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হল।

এই কার্যক্রমে বাধা দিলে বা সহযোগিতা না করলে আইন অনুযায়ী জরিমানা করা হতে পারে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেওয়ার সময় সঠিক আইনি ধারা ও অর্থনৈতিক কোড ব্যবহার করে ই-চালানের মাধ্যমে অর্থ জমা দেওয়ার পরামর্শ দিয়েছে এনবিআর।

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস ইতিবাচক অবস্থানে। বিশ্ববাজারে চাহিদার ধীরগতি ও দেশের অর্থনীতিতে নানা চাপ থাকা সত্ত্বেও সেপ্টেম্বরে প্রবাসী আয় ও রপ্তানি খাত মিলিয়ে মোট ৬৭১ কোটি ডলার আয়...
এখন থেকে সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ ১১টি গুরুত্বপূর্ণ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। দেশে ভ্যাট সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও জোরদার করতে নতুন...
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর