‘বাংলার জয়যাত্রা’ কেন হরমুজ পার হতে পারছে না?

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি না পেয়ে এই পথ অতিক্রম করতে পারছে না কোনো জাহাজ। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ও হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি।

ঢাকায় কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বাংলাদেশ সরকারের বিবৃতিতে সন্তুষ্ট হতে পারেনি তেহরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত নিজেও এ কথা বলেছেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই বাংলাদেশি জাহাজ হরমুজ পার হওয়ার অনুমতি পাচ্ছে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইরানে আক্রমণ করে এবং এতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এ ছাড়া হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চপর্যায়ের বেশ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান।

জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান সৌদি আরব, কাতার ও কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্বার্থ লক্ষ্য করে হামলা চালায়।

বিবিসি বাংলা বলছে, খামেনির মৃত্যুর পর যথাযথ শোক না জানানো এবং দূতাবাসে শোকবইয়ে কোনো কর্মকর্তা গিয়ে স্বাক্ষর না করার ঘটনা ইরানে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে।

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে উষ্মা প্রকাশ করে বলেন, বাংলাদেশের বিবৃতিতে তেহরান সন্তুষ্ট নয়। তিনি জানান, বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে, তাতে অবস্থান স্পষ্ট করা হয়নি। এ সময় তিনি স্পেনের মতো ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জনগণের যুদ্ধবিরোধী মিছিলের উদাহরণ দেন। সে আলোকে তিনি বাংলাদেশের কাছ থেকেও সুস্পষ্ট অবস্থান আশা করেন।

রাষ্ট্রদূত অবশ্য জানান যে, বাংলাদেশের জ্বালানিবাহী ছয়টি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত ৫ এপ্রিল ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদীর সঙ্গে বৈঠক করে ‘বাংলার জয়যাত্রা’সহ আরেকটি বাংলাদেশগামী অপরিশোধিত তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সহায়তা চান। রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে যথাযথ পর্যায়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

কিন্তু এরপরও দুই দফায় চেষ্টা করে হরমুজ পার হতে পারেনি বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি। ফলে রোববার তুরস্কে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর কাছে আবারও বিষয়টি উত্থাপন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বিবিসি বাংলা বলছে, মূলত যুদ্ধকেন্দ্রিক বাংলাদেশের অবস্থানটিই ইরানকে ক্ষুব্ধ করেছে, যা এখন সামাল দেওয়ার চেষ্টা চলছে।

সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, পররাষ্ট্রনীতির একটা নৈতিক ভিত্তি থাকতে হয়। কোনো দেশ আক্রান্ত হলে বাংলাদেশ তা সমর্থন করে না। তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো বিষয়ে অবস্থান প্রকাশের ক্ষেত্রে এ দুটো বিষয় মনে রাখা জরুরি। এর ব্যত্যয় হলেই অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। সব রাষ্ট্রেরই সার্বভৌমত্ব ও পারস্পরিক সম্মানকে গুরুত্ব দিতে হয়। এবার সেভাবে হয়নি বলেই হয়তো প্রশ্নটি উঠেছে।’

‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে গত ২৬ জানুয়ারি। ২৬ ফেব্রুয়ারি কাতারের একটি বন্দর থেকে প্রায় ৩৯ হাজার মেট্রিক টন স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরে গিয়েছিল জাহাজটি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর ওই বন্দরে জাহাজটির ২০০ মিটারের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা হয়। পণ্য খালাস শেষে জাহাজটির গন্তব্য ভারতের মুম্বাই বন্দর ঠিক হলেও আরব আমিরাতের কোস্টগার্ড নিরাপত্তার কারণে বাধা দিলে জাহাজটি গভীর জলসীমায় অবস্থান নেয়।

যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতি শুরু হলে ৮ এপ্রিল হরমুজ প্রণালি পার হতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। কিন্তু ইরানি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় জাহাজটি পার হতে পারেনি।

পরে ইরান আবার হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিলে জাহাজটি পুনরায় রওনা হয়। কিন্তু হরমুজ প্রণালির ২০ নটিক্যাল মাইলের মধ্যে যাওয়ার পর ইরানের নৌবাহিনী জাহাজটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এ পরিস্থিতিতে গত শুক্রবার রাত দেড়টার দিকে জাহাজটি আবার আগের অবস্থানের দিকে ফিরে যায়।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ‘সরকার যেভাবে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, তাতে আমরা আশা করি দ্রুতই জাহাজটি ইরানি কর্তৃপক্ষের অনুমতি পাবে।’

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এক সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন। আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া এবং তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় তেলের দাম প্রতি ব্যারেল ১০৮ ডলার ছাড়িয়েছে।
দেশের বাজারে টানা চার দফা কমার পর এবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। ভ্যাটসহ দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি...
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলের পর বাব আল-মান্দেব প্রণালিরও নিয়ন্ত্রণ নিয়েছে হুতি বিদ্রোহীরা। সেই সাথে হরমুজ প্রণালিতেও পণ্যবাহী জাহাজে হামলার তথ্য মিলেছে। এর জেরে আবারও বিশ্ববাজারে...
এই গোলের মাধ্যমে ক্যারিয়ারে ৯৩০ গোলে পৌঁছালেন মেসি। আর ফ্রি-কিকে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৭৫। তাতে ফ্রি-কিকে গোলসংখ্যায় ব্রাজিলের সাবেক তারকা জাইর রোসা পিন্তোকে ছাড়িয়ে গেলেন মেসি। ফ্রি-কিকে মেসির...
জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের টিকে থাকা কঠিন হবে বলে মনে করছে খেলাফত মজলিস। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরুর পাঠানো এক...
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী বিসিবির ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের সংশোধিত ম্যাচ ফি-র অনুমোদন দিয়েছে বোর্ড। নতুন কাঠামো অনুসারে, এখন থেকে চারদিনের ম্যাচে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর