আমেরিকা থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত এ মাসেই: প্রতিমন্ত্রী

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত এ মাসেই নেওয়া হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত। বুধবার সচিবালয়ে উড়োজাহাজ ক্রয়সংক্রান্ত একটি সভা শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ ক্রয় এবং কিছু ভাড়া নেওয়ার বিষয়ে ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

এ ছাড়া আগামী জুন থেকে ঢাকা–টোকিও রুটে ফের ফ্লাইট চালুর বিষয়েও সরকারের সিদ্ধান্তের কথা জানান তিনি।

বৈঠকের পর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিমানের বহরে ২০৩৪–৩৫ অর্থবছরের মধ্যে ৪৭টি উড়োজাহাজ যুক্ত করার সম্ভাব্য রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর জন্য বোয়িংয়ের উড়োজাহাজ সংযোজনের বিষয়টি পর্যালোচনা হয়। পাশাপাশি পূর্ববর্তী সরকারের সময়ে নেওয়া উদ্যোগ নিয়েও সভায় পর্যালোচনা হয়।

এতে সভাপতির বক্তব্যে বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, ‘প্রতিটি উড়োজাহাজ সংযোজনের আগে রুটভিত্তিক আয়-ব্যয়ের আলোকে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিমানকে আরও লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।’

প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত বলেন, ‘বোয়িংয়ের উড়োজাহাজ সংযোজনের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রাখতে হবে।’

এক মাসের ব্যবধানে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরেক দফা বেড়েছে। এবার ১৭ টাকা ৬ পয়সা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা।
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করছে বাংলাদেশ। বুধবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে চুক্তিটি সইয়ের কথা রয়েছে।
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে গুরুত্বপূর্ণ 'ইগনিশন মিটিগেশন মিনস' (আইএমএম) মডিফিকেশন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।...
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং এবং ইউরোপ থেকে এয়ারবাস উড়োজাহাজ কেনা ও লিজ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর