বুধবারই চুক্তি, বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করছে বাংলাদেশ। বুধবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে চুক্তিটি সইয়ের কথা রয়েছে।

বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি সইয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট) এই চুক্তি সইয়ের কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এই চুক্তি একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ বহরের বড় অংশের জন্য মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ইউরোপীয় জায়ান্ট এয়ারবাসের মধ্যে চলমান প্রতিযোগিতার মধ্যেই এই চুক্তি হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অতিরিক্ত ১১টি উড়োজাহাজ সংগ্রহের বিষয়টি বিমানের ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তির অতিরিক্ত হিসেবে গণ্য হবে। এই ১১টি বোয়িংয়ের মধ্য দিয়ে বোয়িংয়ের কাছ থেকে বিমানের উড়োজাহাজ কেনার সংখ্যা দাঁড়াবে ২৫টিতে।

দেড় মাস তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আজ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে, ২৫ মার্কিন কোম্পানির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।...
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ৪৯ থেকে বাড়িয়ে ৮৪টি করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের সাথে নতুন এ সমঝোতায় হজ ও ওমরাহ যাত্রীসহ প্রায় ৪০ লাখ প্রবাসী উপকৃত হবেন বলে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা গেছেন। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২০১ জনে। আর একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। স্বাস্থ্য...
বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে তেল সরবরাহ পুনরায় শুরু হওয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনায় বাজারে সরবরাহ নিয়ে...
রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ হয়েছে। সংশোধিত নীতিমালায় রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের সূতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা অনুমতি নিতে হবে না। এক মাস আগে...
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন,‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌'‌ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। বুকের পাটা থাকলে এখন আসেন। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, আইনের আওতায়...
লোডিং...

এলাকার খবর