তেলের দাম বাড়লেও প্রতিবেশীদের চেয়ে কম, বাড়তি চাহিদা বিবেচনায় আমদানি

মধ্যপ্রাচ্যের সংকট ও হরমুজ প্রণালি বন্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম এখনও প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম। বিপিসির ভর্তুকি ও মূল্য সমন্বয়ের সর্বশেষ তথ্য জানুন।

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্বের ইতিহাসে ভয়াবহ জ্বালানি সংকট চলছে। তার পরও বাংলাদেশে প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম দামে তেল বিক্রি হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় জ্বালানি সরবরাহে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। বিশ্ববাজারে দাম কমলে দেশেও দ্রুত সমন্বয় হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ইরানে ইসরায়েল-আমেরিকার হামলার জেরে প্রায় দুই মাস ধরে হরমুজ প্রণালি বন্ধ। যা সারা বিশ্বে জ্বালানি সরবরাহের অন্যতম জলপথ। এ পথেই মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বেশিরভাগ জ্বালানি আমদানি করে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এ সময় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যায় ৫০ ভাগের বেশি। পরিশোধিত তেলের দাম বাড়ে আরও বেশি। 

বিশ্ববাজার থেকে বাড়তি দামে তেল কিনেও সরকার দেশের বাজারে দেড় মাসের বেশি সময় দর অপরিবর্তিত রাখে। এ সময় ভর্তুকি গুনেছে দিনে গড়ে ৮৩ কোটি টাকা। সবশেষ ১৯ এপ্রিল ডিজেলে ১৫ টাকা, পেট্রোলে ১৯ এবং অক্টেনের লিটারে ২০ টাকা বাড়ায় বিপিসি।

বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন, তেল কিনতে যেন জনগণের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। এ বিবেচনায় বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে। প্রকৃতপক্ষে ডায়নামিক প্রাইসের কথা যদি চিন্তা করা হয় বা অন্যান্য দেশে ডিজেল, পেট্রোল ও অকটেনের দামের কথা যদি ধরা হয় কিংবা ইন্টারন্যালনাল মার্কেটে এগুলোর প্রাইস যদি দেখা হয় সে প্রেক্ষাপটে দেশে ওই পরিমাণ দাম বাড়ানো হয়নি।’

দেশের বাজারে বিক্রি হওয়া জ্বালানি তেলের ৭৫ ভাগই ডিজেল। এশিয়ার বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে সবচেয়ে কম দামে ডিজেল বিক্রি হচ্ছে। ভুটান ও ভারতে প্রতি লিটার ১৩০ টাকা, নেপালে ১৯০ টাকা, পাকিস্তান ও থাইল্যান্ডে ডিজেলের লিটার ১৫০ টাকার বেশি।

রেজানুর রহমান আরও বলেন, ‘আমরা মনে-প্রাণে চাচ্ছি, যুদ্ধ পরিস্থিতি শেষ হয়ে যাক। এটা পুরো ওয়ার্ল্ডই চাচ্ছে যে, নেগোসিয়েশন মিটিংটা হোক। বিশ্বে একটা স্থিতিশীলতা আসুক। এতে করে আমাদেরকে আর বাড়তি দামের দিকে যেতে হবে না। যদি আমরা মার্কেট থেকে রিজনেবল প্রাইসে কিনতে পারি, আমরা সঙ্গে সঙ্গে এটি কমানোর ব্যাপারে উদ্যোগ নেব।’

বিপিসি জানায়, চলতি মাসে মোট ৪ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানি হবে। এখন পর্যন্ত এসেছে প্রায় আড়াই লাখ টন। সমুদ্র পথে আছে বেশ কয়েকটি জাহাজ। এ ছাড়া ২৭ হাজার টন অকটেন এসেছে। বাড়তি চাহিদা মাথায় রেখে আমদানি হচ্ছে আরও ২৫ হাজার টন।

আরও পড়ুন:

জ্বালানি সংকটের সঙ্গে লোডশেডিং, চাপে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো

দেশের ক্রয়াদেশ ‘চলে যাচ্ছে’ ভারতে

পর্যাপ্ত আমদানি-মজুত থাকলেও পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি নিয়ে ধোঁয়াশা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এক সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন। আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শিল্পে ব্যবহৃত সৌরবিদ্যুৎ বা সোলারের প্রায় সব ধরনের যন্ত্রপাতি আগামী ৬ মাস এক শতাংশ শুল্কে আমদানি করা যাবে। নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে এ সুবিধা দিয়েছে সরকার। 
জ্বালানি সংকটে এখনই কোনো পোশাক কারখানা বন্ধের আশঙ্কা নেই। তবে সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন কমে কারখানা বন্ধের ঝুঁকি বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লার দেবিদ্বারে মা, ভাবি ও  ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকরের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত যুবক ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।  
সাভারের আশুলিয়ার জামগড়াতে তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ৭ জন নিহতের পর প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদল আজ ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছে। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী...
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি নজরুল ও তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর