গ্যাস-বিদ্যুৎ সংকট

দেশের ক্রয়াদেশ ‘চলে যাচ্ছে’ ভারতে

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম

গ্যাস ও বিদ্যুতের সংকটে ক্রয়াদেশ স্থগিত করছেন বিদেশি ক্রেতারা। এসব ক্রয়াদেশ ভারতে চলে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জামে কর ছাড়ের দাবি জানান তাঁরা। ব্যবসায়ীরা জানান, উচ্চ মূল্যস্ফীতির চাপে ব্যবসার খরচ বেড়েছে। এ অবস্থায় করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার সুপারিশ করেন তাঁরা।

দেশের রপ্তানি আয় টানা আট মাসের মতো নিম্নমুখী ধারায়। অর্থবছরের জুলাই-মার্চ সময়ে মোট রপ্তানি আয় ৪ দশমিক ৮৫ শতাংশ কমে ৩৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে। কমেছে তৈরি পোশাক রপ্তানিও।

প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীরা জুলাই-আগস্টের ক্রয়াদেশ নিয়ে উদ্বেগ জানান। তাঁরা বলেন, জ্বালানি সংকটের কারণে দেশের ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের কথা চিন্তা করে নবায়নযোগ্য জ্বালানিতে কর ছাড়সহ এনবিআরের নীতিগত সহায়তা চান তাঁরা।

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম পারভেজ বলেন, ‘ওরা এখন বলা শুরু করে দিয়েছে—গত এক সপ্তাহে আমি বড় চারজন ক্রেতার কাছে শুনলাম যে, তোমাদের দেশে তো আর কিছুদিন পরে বিদ্যুৎ থাকবে না; তোমাদের অর্ডার দিতে আমাদের টপ ম্যানেজমেন্ট এখন না করছে।’

গাজীপুর চেম্বারের পরিচালক মুস্তাজিরুল ইসলাম শোভন বলেন, ‘এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, অন্যগুলোও করছে। এখানে আপনারা গ্রিন এনার্জি বা সোলার প্যানেলের মতো সরঞ্জামগুলোতে যদি একটু সহায়তা (কর ছাড়) করতে পারেন।’

এ সময় ঢাকা চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, উচ্চ মূল্যস্ফীতির চাপে খরচ বেড়েছে। করদাতাদের কিছুটা স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানায় সংগঠনটি।

সভায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, করপোরেট কর কমানোর পরিকল্পনা নেই তাঁদের। করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর কথা জানান তিনি।

চেয়ারম্যান বলেন, ‘ট্যাক্সপেয়াররা রিফান্ড নেওয়ার জন্য যেন কোনো ঝক্কি না পোহান এবং আমাদের ট্যাক্স অফিসের সাথে কোনো রকমের ইন্টারঅ্যাকশন দরকার না হয়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিফান্ড অটোমেটিক্যালি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে ট্যাক্সপেয়ারের অ্যাকাউন্ট, মাঝখানে কিছু নেই।’

আগামী বছর থেকে করপোরেট ট্যাক্স রিটার্ন জমা শতভাগ অনলাইন হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে পোশাক শ্রমিকরা। আর মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা। 
বৈশ্বিক টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নে অগ্রগতির ধারায় বাংলাদেশের ১২টি তৈরি পোশাক ও বস্ত্রশিল্প প্রতিষ্ঠান অর্জন করেছে লিড সনদ। এর মাধ্যমে ৩০০ পরিবেশবান্ধব কারখানার মাইলফলকও অতিক্রম করল দেশ। 
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে প্রতিদিন বন্ধ থাকছে তৈরি পোশাক খাতের এক-তৃতীয়াংশ কারখানা। এতে দিনে ৪০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে দাবি বিজিএমইএর।  ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়া এবং কারখানা...
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। ওই দিন সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর