আইএমএফের প্রতিবেদন

এ বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াবে বাংলাদেশ 

আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে আবারও ভারতকে ছাড়াবে বাংলাদেশ। বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২,৯১১ ডলার, ভারতের ২,৮১২ ডলার। রপ্তানি আয়, রেমিট্যান্স ও প্রবৃদ্ধিকে এর মূল কারণ বলা হয়েছে।

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম

চলতি বছর মাথাপিছু জিডিপিতে আবারও ভারতকে টপকে যাবে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈশ্বিক অর্থনৈতিক প্রতিবেদন অনুযায়ী, এ বছর যেখানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ৯১১ ডলার। সেখানে ভারতের হবে ২ হাজার ৮১২ ডলার। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি আয়ের ধারাবাহিকতা এবং জনসংখ্যা বৃদ্ধির ধীরগতির কারণে এ সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আইএমএফ।

আয়তনে ভারতের অর্থনীতি বাংলাদেশের চেয়ে প্রায় আট গুণ বড়। ২০২৫ সালে ভারতের জিডিপি ছিল ৩ হাজার ৯১৬ বিলিয়ন ডলার। বিপরীতে বাংলাদেশের মাত্র ৪৫৮ বিলিয়ন ডলার। এত বড় ব্যবধান সত্ত্বেও মাথাপিছু আয়ে ভারতের সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছে বাংলাদেশ।

আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ৯১১ ডলার। আর ভারতের ২ হাজার ৮১২ ডলার। বাংলাদেশ প্রায় ১০০ ডলারের ব্যবধানে এগিয়ে থাকবে। 

আইএমএফের মতে, বাংলাদেশের মাথাপিছু আয়ের এই সাফল্যের পেছনে রয়েছে সুনির্দিষ্ট অর্থনৈতিক উন্নয়ন নীতি। পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের জাতীয় আয় ও মাথাপিছু আয় বাড়াতে সহায়তা করছে।

মাথাপিছু আয়ে দুই দেশের এই কাছাকাছি অবস্থান নতুন নয়। ১৯৮৯ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা ১৩ বছর এগিয়ে ছিল বাংলাদেশ। এরপর ভারত প্রায় ১৫ বছর নেতৃত্ব দেয়। তবে ২০২৫ সালে টাকার মান কমে যাওয়ায় ভারত সাময়িকভাবে এগিয়ে গেলেও, ২০২৬ সালে বাংলাদেশ আবারও এই ব্যবধান টপকে যাচ্ছে।

বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু এই ঘটনাকে বিস্ময়কর বলে অভিহিত করেছেন। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এই অগ্রগতি ধরে রাখতে হলে বাংলাদেশকে বিনিময় হার স্থিতিশীল রাখাসহ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আরও কার্যকর নীতিগত পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের।

 

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন...
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বাংলা কিউআর-এ লেনদেনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। আজ সোমবার ব্যাংকটির আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন বিষয়ে সচেতনতামূলক এক কার্যক্রমে এ কথা...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর