উচ্চ খেলাপি ঋণের কারণে ১৭ ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না

আপডেট : ০১ মে ২০২৬, ০৬:০৯ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭টি ব্যাংক এবার উচ্চ খেলাপি ঋণের কারণে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারবে না। ব্যাংকগুলোর মূলধনে ঘাটতি থাকায় এবং ঋণের বিপরীতে প্রয়োজনীয় অর্থ সরিয়ে রাখতে না পারায় বাংলাদেশ ব্যাংক লভ্যাংশ বিতরণে বিধিনিষেধ আরোপ করেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কোনো ব্যাংকের প্রদত্ত মোট ঋণের ১০ শতাংশ খেলাপি হলে ওই ব্যাংক শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারবে না। 

উল্লেখ্য, গত হিসাব বছরের ডিসেম্বর মাসের শেষে সরকারি-বেসরকারি খাতের ২৯টি ব্যাংকের খেলাপি ঋণ রয়েছে দুই অঙ্কের ঘরে। এ সংখ্যা মোট তফশিলি ব্যাংকের প্রায় অর্ধেক। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭টি ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না। 

এছাড়া মূলধন ও প্রভিশন ঘাটতি থাকা ব্যাংকগুলো গত বছর থেকেই লভ্যাংশ দিতে পারছে না। উল্লেখ্য, এই বিধানের কারণে গত বছরও অনেক ব্যাংক তাদের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছিল।

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এনামুল হক। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হতে যাচ্ছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর