বন্ধ শিল্প-কারখানা সচল করাই উদ্দেশ্য

বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল: কারা টাকা পাবে, কারা পাবে না

আপডেট : ০৩ মে ২০২৬, ০৭:২০ পিএম

বন্ধ শিল্প-কারখানা সচল করে কর্মসংস্থান বাড়াতে, কম সুদের বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা চিহ্নিত করতে নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইচ্ছাকৃত খেলাপি ও অর্থ আত্মসাতকারীরা এ সুবিধার বাইরে থাকবে। প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা বা তার বেশি ঋণ রয়েছে, এমন প্রতিষ্ঠান এ স্কিমের আওতায় আসবে।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানার সম্পদ, চাকরি হারিয়েছেন অনেকে।

এমন বাস্তবতায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। সে লক্ষ্যে ব্যাংকগুলো থেকে আড়াই হাজারের মতো বন্ধ ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নাম সংগ্রহ করা হয়েছে। বন্ধ ও ধুঁকতে থাকা বড় শিল্প-কারখানাগুলো চালু করতে একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে তহবিলের আকার কত হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ ব্যাংক বলছে, কোনো প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিবেচনায় ঢালাওভাবে সুবিধা দেয়া হবে না। ব্যাংকগুলো থেকে এ ব্যাপারে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে।

এসব কারখানা যদি ঋণখেলাপি হয়ে থাকে, তাহলে তহবিল সুবিধা দেয়ার আগে সহজ শর্তে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থ পাচার ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকা প্রতিষ্ঠানগুলো এই সুযোগ পাবে না বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা।

কোর ব্যাংকিং সিস্টেম সফটওয়্যার হালনাগাদ কাজের জন্য সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন দুই দিন করে বন্ধ থাকবে। বুধবার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ১০ বছরেও অর্থ উদ্ধারে অগ্রগতি নেই। চূড়ান্ত হয়নি সিআইডির তদন্ত প্রতিবেদনও। তবে অর্থ ফেরত পাওয়া নিয়ে এখনো আশাবাদী বাংলাদেশ ব্যাংক। সিআইডি বলছে, যাদের গাফিলতি ও...
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর সরকারকে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে। কাঠামোগত সংস্কারের জন্য এ অর্থ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো....
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর