ইউরোপের তিন দেশের সঙ্গে কী নিয়ে চুক্তি করছে বাংলাদেশ?

আপডেট : ০৪ মে ২০২৬, ০৬:০১ পিএম

দ্বৈত কর পরিহার চুক্তি বা ডিটিএ করতে নতুন করে ইউরোপের তিনটি দেশ – অস্ট্রিয়া, হাঙ্গেরি ও আজারবাইজানের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। এজন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের তৎপরতা শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, চুক্তির ফলে উভয় দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে। তবে শুধু নতুন চুক্তি নয়, আগের চুক্তিগুলোর পর্যালোচনার বিষয়েও তাগিদ দেন তারা।

কোনো দেশের বিনিয়োগকারী অন্য দেশে বিনিয়োগ করলে, তার আয়ের ওপর নিজ দেশে তো আয়কর দিতে হয়ই, পাশাপাশি যে দেশে বিনিয়োগ করেছেন, সেই দেশেও আয়কর দিতে হয়। এটিই দ্বৈত কর নামে পরিচিত। অর্থাৎ একই আয়ের ওপর দুবার কর দিতে হয় - যা বিনিয়োগকারীর জন্য বাড়তি বোঝা। এক্ষেত্রে দুই দেশে ডিটিএ চুক্তি থাকলে দুবার কর দেয়া থেকে সুরক্ষা পান বিনিয়োগকারীরা।

এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৪৩টি দেশের মধ্যে দ্বৈত কর পরিহার বা ডিটিএ চুক্তি রয়েছে। নতুন করে অস্ট্রিয়া, হাঙ্গেরি ও আজারবাইজানের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। কিছুটা মতপার্থক্য থাকলেও অস্ট্রিয়া ও হাঙ্গেরির সঙ্গে দুই রাউন্ডের আলোচনা শেষ হয়েছে।

এদিকে ২০২৫ এর ডিসেম্বরে সিঙ্গাপুর ও পাকিস্তানের সঙ্গে চুক্তির পর্যালোচনার প্রথম রাউন্ডের বৈঠক করেছে এনবিআর। আর আগামী জুন মাসের দিকে শ্রীলংকার সঙ্গে প্রথম রাউন্ডের আলোচনাও শুরু হতে পারে। আর কেনিয়ার সঙ্গে ডিটিএ প্রায় চূড়ান্ত পর্যায়ে।

দ্বৈত কর চুক্তি বিদেশি বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন আয়কর বিশ্লেষকরা।

সাধারণত ডিটিএর মতো চুক্তির জন্য তিন থেকে চার রাউন্ডের আলোচনা হয়। আর চুক্তিতে উপনীত হতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে আইনশৃঙ্খলা, জ্বালানিসহ...
লন্ডনে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড এনার্জিস সামিট'-এর স্ট্র্যাটেজিক স্টেজে মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সমুদ্রবক্ষের জ্বালানি সম্পদের বিপুল সম্ভাবনা এবং আন্তর্জাতিক মানের বিনিয়োগ কাঠামো...
পুঁজিবাজারে পাঁচ ব্রোকারেজ হাউজের প্রতারণায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে ডিএসইর ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড। প্রায় ১৮ হাজার বিনিয়োগকারীকে ২৮ সেপ্টেম্বর থেকে এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর