নিটওয়্যার খাতে উলের ব্যবহার নিয়ে রাজধানীতে সেমিনার

আপডেট : ১০ মে ২০২৬, ০৭:২১ পিএম

বাংলাদেশে নিটওয়্যার খাতে উলের পণ্যের সম্ভাবনা, প্রযুক্তিগত উন্নয়ন ও বাণিজ্যিক সুযোগ নিয়ে আলোচনা হয়েছে উলমার্ক নিটওয়্যার সেমিনারে। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও উলমার্ক নিটওয়্যার। 

আলোচনায় বাংলাদেশের নিটওয়্যার শিল্পে উলের ব্যবহার বৃদ্ধি, অস্ট্রেলিয়ান মেরিনো উলের সম্ভাবনা, নতুন পণ্যের উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। 

সেমিনারে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, উলের তৈরি অনেক পণ্যের বাজারে বিশেষ চাহিদা রয়েছে, অনেক ভোক্তারাই এমন পণ্যের জন্য উচ্চ মূল্য দিতে চান। বৈশ্বিক বাজারে ঊলের পণ্য বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করবে। 

সেমিনারে দেশি-বিদেশি শিল্প বিশেষজ্ঞ, কূটনীতিক এবং নিটওয়্যার খাতের উদ্যোক্তারা অংশ নেন। বিকেএমইএ’র সভাপতির পাশাপাশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রোলিয়ান হাইকমিশনের ডেপুটি হেড অফ মিশন কিলটন পোবকে এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এইচ ই এ রিয়াজ হামিদুল্লাহ। 

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর