বন্ধ পাটকল যাবে বেসরকারি খাতে: পাটমন্ত্রী

আপডেট : ১৯ মে ২০২৬, ০৬:২৬ পিএম

সরকারি পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এসময় তিনি বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হওয়াই এ সরকারের প্রথম লক্ষ্য। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে ৫ দিনে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

বিশ্বজুড়ে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় পাটের বাজার ও চাহিদা দিনকে দিন বাড়ছে। বাংলাদেশ থেকে বর্তমানে কাঁচাপাট ও পাটজাত পণ্য ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ অন্তত ১২টি দেশে রপ্তানি হচ্ছে। 

বিশ্বজুড়ে পাটের চাহিদা বাড়লেও সাম্প্রতিক সময়ে রপ্তানি কিছুটা ধীরগতি। ব্যবসায়ীরা জানান, সহজ শর্তে ঋণ, নিত্যনতুন ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও কারখানা উন্নয়ন ছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। 

তেজগাঁওয়ে পাটপণ্য মেলার উদ্বোধনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ‘রপ্তানি বাড়াতে পাটপণ্যের মান ও বাজার সম্প্রসারণে কাজ চলছে। আর সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।’

এসময় বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘পাট ও পাটজাত পণ্যের রপ্তানি এক বিলিয়ন থেকে পাঁচ সাত বিলিয়ন করতে হবে। আর পাট বীজে স্বয়ংসম্পূর্ণ অর্জনের পাশাপাশি সরকারি পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে।’ 

পাট পণ্যের বৈচিত্র্যকরণ নিশ্চিতের পাশাপাশি কৃষক যাতে পাটের ন্যায্য মূল্য পায় তাও নিশ্চিত করতে হবে বলে জানান, বস্ত্র ও পাটমন্ত্রী।

রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর