সূচক কমেছে দুই শেয়ারবাজারেই 

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে নেতিবাচক ঢাকার শেয়ারবাজার। ডিএসইএক্স সূচক কমেছে ৩৩ পয়েন্টের বেশি। পাশাপাশি আজ শেয়ারদর কমেছে প্রায় ৬৩ ভাগ কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ৮৪ পয়েন্টের বেশি।

সোমবার সারা দিন নেতিবাচক অবস্থায় ছিল ঢাকার শেয়ারবাজার। দিনশেষে ডিএসইএক্স সূচক ৩৩ দশমিক এক ছয় পয়েন্ট কমেছে। অবস্থান করছে ৫ হাজার ৪৮২ পয়েন্টে।

সূচকের সাথে সাথে কমেছে লেনদেন। আজ লেনদেন হয়েছে ১ হাজার ৭২ কোটি ৪৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৫৬ কোটি ৫৯ লাখ টাকা কম।

লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির। দর কমেছে ২৪৭টির। অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথমেই আছে ডোমিনেজ স্টিল। জেনেক্স ইনফোসিস দ্বিতীয়। তৃতীয় এনসিসি ব্যাংক।

এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে আনোয়ার গ্যালভানাইজিং। শ্যামপুর সুগার মিলস দ্বিতীয়। তৃতীয় জিল বাংলা সুগার মিলস।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ৮৪ দশমিক সাত পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৪৩ কোটি ৩৮ লাখ টাকা।

দেশের দুই শেয়ারবাজারে দরপতন অব্যাহত আছে। গত ১০ কার্যদিবসের মধ্যে ৮ দিনই শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। আজ সোমবারও নেতিবাচক এই চক্র থেকে বের হতে পারেনি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। 
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি- এর ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে।
শেয়ারবাজারে দুর্নীতি ও অনিয়মের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে বিশেষ বেঞ্চ গঠন করা হবে। একই সঙ্গে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা পুঁজিবাজার ট্রাইব্যুনালও শিগগির সক্রিয় করা হবে। বৃহস্পতিবার রাজধানীতে...
লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টসের (জিডিআর) ওপর থেকে ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ২৬ জুন থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর