শেয়ারবাজারে দুর্নীতির বিচার দ্রুত করতে গঠন হবে বিশেষ বেঞ্চ

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

শেয়ারবাজারে দুর্নীতি ও অনিয়মের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে বিশেষ বেঞ্চ গঠন করা হবে। একই সঙ্গে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা পুঁজিবাজার ট্রাইব্যুনালও শিগগির সক্রিয় করা হবে। বৃহস্পতিবার রাজধানীতে পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

তিনি বলেন, শেয়ারবাজারে কারসাজি ও দুর্নীতির অভিযোগ বছরের পর বছর ঝুলে থাকায় অপরাধীরা উৎসাহিত হয় এবং সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। নিয়ন্ত্রক সংস্থা বিভিন্ন সময়ে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নিলেও অধিকাংশ ক্ষেত্রে তা আদালতে আটকে যায়। অতীতে কমিশন প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা জরিমানা করলেও আদায় হয়েছে মাত্র ৩৩ লাখ টাকা।

বিএসইসি চেয়ারম্যান জানান, অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলেও ব্যবস্থা নিতে বিলম্ব হওয়ায় অনেক বিনিয়োগকারী পুঁজি হারান। এ পরিস্থিতি থেকে উত্তরণে মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বাজার তদারকিতে চালু করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক নজরদারি ব্যবস্থা। পাশাপাশি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের রিপোর্টিং ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটাল করা হবে।

মাসুদ খান বলেন, দীর্ঘদিন উৎপাদন বা ব্যবসা বন্ধ থাকা কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়াও আরও সহজ করা হবে।

তিনি জানান, শিগগিরই ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারে ডে নেটিং সুবিধা চালু করা হবে। এতে বিনিয়োগকারীরা একই দিনে এসব শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন। বাজারে তারল্য বাড়াতে মার্জিন ঋণের শর্তও শিথিল করার পরিকল্পনা রয়েছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আবারও বড় দরপতন দিয়ে শেষে হয়েছে দেশের শেয়ার বাজারের লেনদেন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। এ...
সপ্তাহের প্রথম কার্যদিবসেই বড় দরপতন দিয়েই শেষে হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় ১০০ পয়েন্ট কমে ডিএসইএক্স হয়েছে ৫ হাজার ৪১৮ পয়েন্টে, যা গেল তিন...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
দেশের দুই শেয়ারবাজারে দরপতন অব্যাহত আছে। গত ১০ কার্যদিবসের মধ্যে ৮ দিনই শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। আজ সোমবারও নেতিবাচক এই চক্র থেকে বের হতে পারেনি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর