বাজেটে সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের কর সুবিধায় বৈষম্যের অভিযোগ

প্রস্তাবিত বাজেটে সৌরবিদ্যুৎ খাতে কর সুবিধা কেবল বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের জন্য রাখার অভিযোগ তুলেছে বিএসআরইএ। উদ্যোক্তারা বলছেন, শুল্ক সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হলে ২০৩০ সালের মধ্যে ৮ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন সম্ভব।

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৬:১৭ পিএম

প্রস্তাবিত বাজেট অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি খাতের কর সুবিধা পাবে কেবল একটি গোষ্ঠী, এমন অভিযোগ করেছেন উদ্যোক্তারা। সৌরবিদ্যুতের প্রণোদনা সবার জন্য উন্মুক্ত করার তাগিদ দেন ব্যবসায়ীরা। রোববার রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলে নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তাদের সংগঠন– বিএসআরইএ।  

প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ খাতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক অব্যাহতি দেয়া হয়েছে। কিন্তু এসব সুবিধা পাবে কেবল বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানিগুলো, এমন অভিযোগ উঠেছে।

বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘বড় কিছু শিল্প প্রতিষ্ঠান নীতি সুবিধা পেলেও ৬৩ শতাংশ আবাসিক, ক্ষুদ্র বাণিজ্যিক গ্রাহক, সৌরবিদ্যুৎ ব্যবহারকারী ও  খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বঞ্চিত হবে।’

বিএসআরইএ সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, ‘শূন্য শুল্ক সুবিধা সবাই পেলে ২০৩০ সালের মধ্যে ৮ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপন করা সম্ভব।’ 

তাদের অভিযোগ, ডিজেলচালিত প্রায় ১৭ লাখ সেচ পাম্পকে সৌরবিদ্যুতে রূপান্তরের কোনো পরিকল্পনা ও আর্থিক প্রণোদনা বাজেটে রাখা হয়নি। অথচ সেচের জন্য বছরে ১ বিলিয়ন ডলারের বেশি মূল্যের ডিজেল ব্যবহার হচ্ছে। 

দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামপালে। এজন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বুধবার একনেক সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর