দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এ সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এ সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে, এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে বেশি, প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হয়।

প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় দফায় দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই সঙ্গে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এটি নতুন এক মাইলফলক।

বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শেষ হওয়ার পর প্রথম ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে পরীক্ষামূলক পরিচালনার সময় সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স পর্যালোচনা করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি বলেন, অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ান সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী ও বিশেষজ্ঞদের অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে দেশের বিদ্যুৎ খাতে নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে আজ। একথা নিশ্চিত করেছেন পরমাণু শক্তির নিয়ন্ত্রক সংস্থার (বিএআরইএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান।
জাতীয় গ্রিডে বিপর্যয়ের প্রায় ৩ ঘণ্টা পর কারিগরি ক্রুটি মেরামত হওয়ায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পাওয়ার গ্রিড জানিয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার...
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দোরগোড়ায় বাংলাদেশ। রূপপুরের প্রথম ইউনিটের চুল্লীতে এখন চলছে বিক্রিয়া। নিয়ন্ত্রক সংস্থা বলছে, পরের ধাপগুলো সফলভাবে পার করা গেলে নভেম্বরেই পরীক্ষামূলক...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশু মরিয়ম আক্তার (৩) মারা গেছে। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন...
২০২৬ আইপিএলের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশ-ভারত ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিসিসিআইয়ের নির্দেশে টুর্নামেন্ট শুরুর আগেই কাটার...
ন্যাটোর সদস্য দেশ এস্তোনিয়ায় সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর অভিযোগ, সীমান্ত বন্ধের সিদ্ধান্তসহ একাধিক উসকানিমূলক কর্মকাণ্ডের পদক্ষেপ নিচ্ছে দেশটি। ১ ডিসেম্বর থেকে অন্তত ৬ মাসের জন্য...
সিলেটে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নগরের একটি অভিজাত হোটেল থেকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর