তিন বিঘায় ২১ লাখ টাকা আয়, রাজশাহীতে আঙুর চাষে বিপ্লব

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৭:০৭ পিএম

বিদেশি 'বাইকুনুর' জাতের আঙুর চাষেই বাজিমাত। তিন বিঘা জমিতে মাত্র ৬ লাখ টাকা খরচে এক বছরে আয় হয়েছে ২১ লাখ টাকা। এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর বাগমারার উদ্যোক্তা ঈমাম হাসান। তার বাগানের বাহারি রঙের আঙুর নজর কাড়ছে সবার।

বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ লতায় থোকায় থোকায় ঝুলছে লাল, কালো আর সবুজ রঙের আঙুর। রাজশাহীর বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামে দেশের মাটিতেই গড়ে উঠেছে এই বিদেশি জাতের আঙুর বাগান। বাবার অনুপ্রেরণা আর নিজ উদ্যোগে ২০২৫ সালে ভারত, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে উন্নত জাতের চারা এনে সিডলেস আঙুরের এই বাগান গড়ে তোলেন ঈমাম হাসান। আশপাশের এলাকা থেকে অনেকেই দেখতে আসছেন বাগানটি। কেউ কেউ নতুন উদ্যোক্তা হওয়ার পরিকল্পনাও করছেন।

ইমাম হাসান জানান, একদিন একটি বেসরকারি টেলিভিশনে আঙুর চাষে সফল এক কৃষকের প্রতিবেদন দেখে বাবার আগ্রহ জন্মায়। বাবা বিষয়টি নিয়ে তাঁর (ইমাম হাসান) সঙ্গে আলোচনা করেন। পরে ইউটিউব ও বিভিন্ন অনলাইন মাধ্যমে আঙুর চাষের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানেন তিনি। এরপর ২০২৫ সালে পানের বরজ ভেঙে সেখানে আঙুরের চাষ শুরু করেন। পরে আরও এক বিঘা জমি যুক্ত করে মোট তিন বিঘা জমিতে আঙুরের বাগান গড়ে তোলেন। 

৪০০ গাছের এই বাগানে আঙুর হয়েছে প্রায় ৭ হাজার কেজি, যার বাজারমূল্য ২১ লাখ টাকা। কৃষি গবেষকরা বলছেন, সঠিক পরিকল্পনা আর পরিচর্যা নিশ্চিত করতে পারলে আঙুর রপ্তানিমুখী পণ্যে পরিণত হবে। কৃষি অধিদপ্তরও বলছে, আঙুর চাষ সম্প্রসারণে কাজ করছেন তারা।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ আঙুর আমদানি করেছে প্রায় সাড়ে ৪৬ হাজার মেট্রিক টন, রপ্তানি শূন্য। এই খাতকে সম্প্রসারিত করতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

নওগাঁর সাপাহারে আমের গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্রে চলছে কাঁচা-পাকা আম শুকানোর কাজ। প্রক্রিয়াজাত আম ব্যবহৃত হয় দেশের জুস, বেকারি, আইসক্রিম, দই ও ফুড প্রসেসিং শিল্পে। তবে দেশে আম প্রক্রিয়াজাত করার...
এক দশকে ১৯৪ কোটি টাকার প্রকল্প নিয়েও সুদিন ফেরেনি রাজশাহীর সিল্ক শিল্পে। এতে আমদানিনির্ভর হয়ে পড়েছে ঐতিহ্যবাহী এই শিল্প। এমনকি সুতার অভাবে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক...
ঈদ সামনে রেখে রাজশাহীতে জমে উঠেছে সিল্কপল্লির বেচা-কেনা। অন্যান্য পোশাকের পাশাপাশি সিল্কের শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবিতেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে...
দেশের উত্তরাঞ্চলে খাদ্য নিরাপত্তাহীনতার হার বেশি। সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় রয়েছে রাজশাহী বিভাগের মানুষ। এই বিভাগের প্রায় ৩২.৯ শতাংশ পরিবার মাঝারি বা মারাত্মক খাদ্যনিরাপত্তাহীনতার শিকার।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর