ঈদ ঘিরে জমে উঠেছে সিল্কপল্লির বেচা-কেনা

ঈদকে সামনে রেখে রাজশাহীর সিল্কপল্লি ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে। শাড়ি ৩,০০০–৬৫,০০০ টাকা, থ্রি-পিস ৬,৫০০–৩২,০০০ টাকা, এবং পুরুষদের পাঞ্জাবি ৩,০০০–২৫,০০০ টাকায় পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন ৬০ কোটি টাকার বেচা-কেনা হবে।

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম

ঈদ সামনে রেখে রাজশাহীতে জমে উঠেছে সিল্কপল্লির বেচা-কেনা। অন্যান্য পোশাকের পাশাপাশি সিল্কের শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবিতেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে বাহারি ডিজাইনের বিভিন্ন পোশাক। এবার ৬০ কোটি টাকার বেচা-কেনার আশা করছে ব্যবসায়ী সমিতি।

ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে রাজশাহীর বিসিক শিল্পনগরীর সিল্কের শোরুমগুলোতে। দেশের নানা প্রান্ত থেকে শৌখিন ক্রেতারা ভিড় করছেন তাদের পছন্দের পোশাকটি সংগ্রহ করতে।

সিল্কপল্লিতে পাওয়া যাচ্ছে তিন হাজার থেকে শুরু করে ৬৫ হাজার টাকা মূল্যের শাড়ি। থ্রি-পিসের দাম সাড়ে ৬ হাজার থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত। বৈচিত্র্যময় ডিজাইনে খুশি ক্রেতারা। 

ক্রেতারা বলছেন, শাড়ি বা থ্রি-পিসের জন্য সিল্কের কদর আলাদা। 

পুরুষদের ঈদ ফ্যাশনে যুক্ত হয়েছে নজরকাড়া ডিজাইনের সিল্কের পাঞ্জাবি। এনডি সিল্ক, ধুপিয়ান আর মসলিনের পাঞ্জাবিতে ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি। মানভেদে দাম তিন হাজার থেকে ২৫ হাজার টাকা। 

ক্রেতারা বলছেন, বিভিন্ন অনুষ্ঠানে পরার জন্য সিল্কের পাঞ্জাবি খুবই ভালো। দাম বুঝে কিনতে পারলে সিল্কের সঙ্গে অন্য কাপড়ের তুলনা হয় না।

ক্রেতাদের চাহিদা মাথায় রেখে র-সিল্ক, বলাকা, তসর, মটকা ও কাতান সিল্কের ওপর করা হয়েছে জরি ও স্টোনের সূক্ষ্ম কাজ।

রাজশাহী সপুরা সিল্কের ডিজাইনার সাইদুর রহমান বলেন, কাপড় এক থাকলেও প্রতিবারই কম-বেশি ডিজাইন চেঞ্জ করা হয়।

বিশ্ববাজারে সুতার দাম কিছুটা ওঠা-নামা করলেও স্থানীয় বাজারে তার প্রভাব খুব বেশি পড়বে না বলছেন ব্যবসায়ীরা।

রাজশাহী সপুরা সিল্কের পরিচালক মো. সাজ্জাদ আলী বলেন, ‘আশা করছি, গত বছরের চেয়ে ব্যবসা এবার বেশি হবে। কারন সবকিছুর দাম-ভ্যাট ও ট্যাক্স বাড়ছে।’

তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
পরিবেশবান্ধব পরিবহনকে উৎসাহিত করতে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বয়স ও মানের সীমা নির্ধারণ করে শর্তসাপেক্ষে...
সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নামছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যমন্ত্রী আফরোজা খানমের দাবি, দাম নাগালে রাখতে নজরদারি করা হবে খুচরা ও পাইকারি বাজারে। শুধু সংকটকালীন নয় সামগ্রিক ভোগ্যপণ্যের...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর