নিত্যপণ্যের বাজার যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্যের বাজার যথেষ্ট স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চাল-গমের মজুত, সরবরাহ পরিস্থিতি ও বাজার নজরদারি নিয়ে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।

আপডেট : ১৭ জুন ২০২৬, ০২:৫৬ পিএম

নিত্যপণ্যের বাজার যথেষ্ট স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিত্যপণ্যের বাজার স্থিতিশীল। চাল ও গমের মজুত যথেষ্ট সন্তোষজনক। গত রোজার পর বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তারপর থেকে বাজার পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। বাজারে পণ্যের সরবরাহ সন্তোষজনক। দামও স্থিতিশীল।’ 

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘এবার বাজেট ঘোষণার পরপরই বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি। এমন নজির সচরাচর চোখে পড়ে না। সরকারের যে নজরদারি রয়েছে তাতে বাজার ম্যানিপুলেট করা সহজ হবে না।’

বাজার পর্যবেক্ষণের কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চালের বাজারে উর্ধ্বগতি হয়েছে কিনা পর্যবেক্ষণ করতে বাদামতলী পাইকারি বাজার ও নয়াবাজার খুচরা বাজার পরিদর্শন করেছি। চালের বাজারে সে রকম মূল্যের কোনো তারতম্য দেখিনি। ঈদের পর থেকে নতুন ও পুরাতন চালের মধ্যে ১ থেকে ২ টাকা পার্থক্য। বস্তায় মিল মালিকরা ১০০ টাকা বাড়াতে চেয়েছিল সাড়া পাওয়া যায়নি, বরং কমেছে। চালের মূল্য স্থিতিশীল, সরবরাহ পরিস্থিতি ভালো।’ 

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। সোনার ভরিতে সর্বোচ্চ কমেছে ৪ হাজার ৪৭৪ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। শনিবার সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে।
ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমলেও, স্বস্তি নেই মাছ-মাংসের বাজারে। অস্থিরতা বেড়েছে ভোজ্যতেল, আটা-ময়দাসহ নিত্যপণ্য কিনতে হচ্ছে চড়া দামে। প্রতিটি পণ্যই কিনতে হচ্ছে ১০ থেকে ২০ টাকা...
ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর