গত বছর ব্যাংক খাতে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০২৫ অনুযায়ী, গত বছর ব্যাংক খাতে নিট লোকসান হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৬৬ কোটি টাকা। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় দেশের ব্যাংকিং খাত গভীর সংকটে পড়েছে।

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম

দেশের ব্যাংকিং খাত বর্তমানে অন্যতম গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যাপক হারে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় কমেছে মুনাফা। গেল বছর ব্যাংকিং খাতে নিট লোকসান হয়েছে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম ব্যাংক খাত সামগ্রিকভাবে নিট লোকসানের মুখে পড়লো।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০২৫-এ উঠে এসেছে, গত বছর দেশের ব্যাংক খাত সবমিলিয়ে ১ লাখ ৩৬ হাজার ৬৬৬ কোটি টাকা নিট লোকসান করেছে। এর মধ্যে শীর্ষ পাঁচ ব্যাংকই একীভূত হওয়া ইসলামী ধারার ব্যাংক। 

সবচেয়ে বেশি লোকসান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের, ৬৬ হাজার ৩৮৬ কোটি টাকা। এরপর এস আলমের মালিকানায় থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের লোকসান ৩১ হাজার কোটি টাকা। এছাড়া এক্সিম, গ্লোবাল ইসলামী , ইউনিয়ন ,এবি ব্যাংক, আইএফআইসি , ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও পদ্মা ব্যাংকও বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছে।

ব্যাংক খাতের সংকটের মূল কারণ হিসেবে উঠে এসেছে সমস্যাগ্রস্ত বা ডিসট্রেসড ঋণের অস্বাভাবিক বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর শেষে ব্যাংক খাতের সমস্যাগ্রস্ত ঋণ ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকা, যা মোট ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর