সুইজারল্যান্ডে বাংলাদেশিদের প্রায় ১৩ হাজার কোটি টাকা, এক বছরে বেড়েছে ৪১ শতাংশ 

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৮:১৭ এএম

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক পরিসংখ্যানে এ তথ্য দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে সুইস ব্যাংকগুলোতে জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৭৬৩ কোটি টাকা। যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৪ সালের তুলনায় যা ৪১ শতাংশ বেশি।

এই বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের ব্যাংকগুলোর আমানত। এ আমানতের প্রায় ৯৯ শতাংশই বাংলাদেশি ব্যাংকিং খাতের অর্থ।

অন্যদিকে ব্যক্তি গ্রাহকদের হিসাবে জমা থাকা অর্থ কিছুটা কমেছে। ২০২৪ সালে যেখানে ব্যক্তিগত হিসাবগুলোতে ১২ দশমিক ৬ মিলিয়ন সুইস ফ্রাঁ ছিল, তা কমে ১১ দশমিক ৪ মিলিয়ন সুইস ফ্রাঁ হয়েছে।

এদিকে দক্ষিণ এশিয়ার মধ্যে আমানতের পরিমাণে শীর্ষে রয়েছে ভারত। আর ৪১ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। এছাড়া শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের আমানতও বেড়েছে।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর