কর ফাঁকি ও দুর্নীতি বন্ধে ডিজিটালাইজেশন গুরুত্ব পাচ্ছে: অর্থমন্ত্রী

২০২৬-২৭ বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর ফাঁকি ও দুর্নীতি বন্ধে সব খাতে ডিজিটালাইজেশনের ওপর জোর দিয়েছেন। অর্থনীতিবিদরা রাজস্ব সংস্কার ও ব্যাংক ঋণ নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন।

আপডেট : ২২ জুন ২০২৬, ০৬:২৫ পিএম

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ-সিজিএস। সোমবার রাজধানীতে সিজিএসের এই আলোচনায় বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও নীতিনির্ধারকেরা।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিগত সময়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাই কর ফাঁকি ও দুর্নীতি বন্ধে সব খাতে ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, অতীতের পৃষ্ঠপোষকতানির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতিরও তেমন উন্নতি না হওয়ায় আগামী দুই বছর সময় কঠিন যাবে বলে সতর্ক করেন অর্থমন্ত্রী।

আলোচনায় বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, ‘রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে এনবিআরের কাঠামোগত সংস্কার প্রয়োজন। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। এছাড়া বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা বেসরকারি খাতের বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে।’

অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এবারের বাজেট বিদেশি ঋণের ওপর তুলনামূলক বেশি নির্ভরশীল। ফলে রাজস্ব আয়ের একটি বড় অংশ ঋণের সুদ পরিশোধে ব্যয় হওয়ার ঝুঁকি রয়েছে।’

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি ও সংস্কার শর্ত নিয়ে আলোচনা চলছে। বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে বাংলাদেশের সংস্কার পরিকল্পনার মৌলিক বিষয়ে বড় ধরনের মতপার্থক্য নেই। কিছু ক্ষেত্রে...
আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না, আগামীতেও হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে আইসিবির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সাড়ে আট বছরে কোনো ধরনের বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮ হাজার ৫৪২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে এমন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর