বাংলা কিউআর কোড

দেশে আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন 

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে ‘বাংলা কিউআর’ পেমেন্ট ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক। একক কিউআর কোডের মাধ্যমে বিল, ফি ও চার্জ পরিশোধসহ ক্যাশলেস লেনদেনের সুবিধা পাবেন গ্রাহকরা।

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:১১ পিএম

দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে বাংলাদেশ ব্যাংক চালু করছে বাংলা কিউআর (কুইক রেসপন্স) কোডভিত্তিক লেনদেন ব্যবস্থা। ক্যাশলেস এই ব্যবস্থা আরও সহজ ও স্বচ্ছ করবে লেনদেন। 

সারা দেশে একক কিউআর কোডভিত্তিক লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আহ্বায়ক করে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। 

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম ব্যবহারে সরকারি ফি ও চার্জ নেওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর। নগদ অর্থের ব্যবহার কমানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ডিজিটাল পেমেন্ট সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ। 

একইসাথে এর মাধ্যমে গ্রাহকরা সহজে ও সুবিধামতো বিভিন্ন বিল, ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। আগামী অর্থবছরের শুরু থেকেই সীমিত পরিসরে বাংলা কিউআর চালুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানান গভর্নর। 

 

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এনামুল হক। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হতে যাচ্ছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর