ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি’র সঙ্গে চুক্তির আওতায় ২০২৭ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) চলতি বছরের ৫৩তম সভায় এই প্রস্তাবগুলো অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবের আওতায় ২০২৭ সালে এলএনজি আমদানির লক্ষ্যে বিদ্যমান দীর্ঘমেয়াদী এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ-১ ও ২) এবং স্বল্পমেয়াদি চুক্তির (এসপিএ-৩) অধীনে ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে তিনটি পৃথক খসড়া সাইড-লেটার চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়। এই প্রস্তাবের আওতায় তিনটি চুক্তির সবকটির অধীনেই সাইড-লেটার স্বাক্ষরের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

অপর এক প্রস্তাবে, বিভাগটির পক্ষ থেকে ২০২৭ সালে মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি থেকে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন চাওয়া হয়। তবে উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমবেশি করা যেতে পারে।

পেন্টিটিউডের সরবরাহকৃত এলএনজির প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দরের চেয়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) শূন্য দশমিক ১৮ মার্কিন ডলার কম। সভায় উভয় প্রস্তাবই অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

আসন্ন রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ...
আজ রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ কথা জানান।
রক্ষণাবেক্ষণ শেষে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি টার্মিনালে পুনরায় রিগ্যাসিফিকেশন শুরু হয়েছে। এতে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক ধারায় ফিরেছে এবং শনিবার রাত ৮টা পর্যন্ত...
সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জনের বিষয় পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য...
‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক শারীরিক জটিলতা দেখা দেওয়ায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গণমাধ্যমে এ...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘নিষিদ্ধ সংগঠন নিয়ে কথা বলা কিংবা তাদের সংবাদ প্রচার না করাই ভালো। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের একটি...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম বিষয়ক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার...
এইচএসসির ফলাফলে প্রত্যাশার প্রতিফলন না থাকায় ভর্তির যোগ্যতা শিথিল করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম জিপিএ কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর