আড়াই বছরে শেয়ারবাজারে নেই কোনো আইপিও 

দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। ‍তবে বাজার সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক কাঠামো নিয়ে অনিশ্চয়তায় আইপিওতে আগ্রহ হারাচ্ছে প্রতিষ্ঠানগুলো।

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। ‍তবে বাজার সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক কাঠামো নিয়ে অনিশ্চয়তায় আইপিওতে আগ্রহ হারাচ্ছে প্রতিষ্ঠানগুলো।

বড় ও মানসম্পন্ন কোম্পানিকে পুঁজিবাজারে আনতে নানা উদ্যোগের কথা জানিয়েছিলো শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নতুন কমিশন। তবে ২০২৪ সালের মার্চের পর এ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে আইপিওর আবেদন করেনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন জানান, আর্থিকভাবে সক্ষম কোম্পানি পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহে আগ্রহী। তবে শেয়ারের মূল্যায়ন নিয়ে অনিশ্চয়তাসহ বেশকিছু কারণে অনেক প্রতিষ্ঠান আইপিওতে আগ্রহ হারাচ্ছে।  

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন সভাপতি সাইফুল ইসলাম জানান, বিএসইসি নতুন আইপিও আইন সংশোধনের পাশাপাশি ডাইরেক্ট লিস্টিং বা সরাসরি তালিকাভুক্তির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। এই আইনি সংস্কার ও লিস্টিং প্রক্রিয়া শেষ হলে বাজারে আসতে পারে মানসম্পন্ন নতুন কোম্পানি।

মূলধনের জন্য ব্যাংকনির্ভরতা কমিয়ে পুঁজিবাজারকে কার্যকর করতে ভালো কোম্পানিকে তালিকাভুক্তির জন্য উৎসাহ দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। 

সপ্তাহের প্রথম কার্যদিবসেই বড় দরপতন দিয়েই শেষে হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় ১০০ পয়েন্ট কমে ডিএসইএক্স হয়েছে ৫ হাজার ৪১৮ পয়েন্টে, যা গেল তিন...
দেশের বাজারে টানা চার দফা কমার পর এবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। ভ্যাটসহ দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি...
পরিবেশবান্ধব পরিবহনকে উৎসাহিত করতে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বয়স ও মানের সীমা নির্ধারণ করে শর্তসাপেক্ষে...
প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ পুঞ্জীভূত ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এক বছরে ঋণ বেড়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা। ২০২৫–২৬ অর্থবছর শেষে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫...
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। আজ সরে গেলেও সোমবার আবার অবস্থান কর্মসূচি পালনের...
মাঠ প্রশাসনের সাথে যুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। রোববার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের...
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র
ভারত ফারাক্কা বাঁধ খুলে দিলেও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার কোনো ঝুঁকি নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সতর্ক সীমায় বইছে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পাংখা পয়েন্টের পানি। তবে সংস্থাটি জানিয়েছে,...
লোডিং...

এলাকার খবর