গ্যাস সরবরাহ নিয়ে বড় সুখবর দিলেন জ্বালানিমন্ত্রী

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম

বৃহস্পতিবার বিকেলের মধ্যে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দুই-তিন দিনের মধ্যে আগের মতোই সরবরাহ শুরু হবে।

গত ২১ জুলাই বেলা সাড় ১১টার দিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভয়াবহ গ্যাস-সংকটে পড়ে দেশ। গ্যাস-সংকটে শিল্পকারখানাগুলো কর্মীদের ছুটি দিয়ে উৎপাদন বন্ধ রেখেছে।

এই পরিস্থিতির ১৬ দিন পর ত্রুটি মেরামত শেষে আবারও বুধবার রাত ২টা ৪৫ মিনিট থেকে টার্মিনাল থেকে সীমিত পরিসরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০০ এমএমএসসিএফডি হারে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এদিকে, সচিবালয়ে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন জ্বালানিমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, ‘তাঁর সঙ্গে বৈঠক এটা স্বাভাবিক বিষয়। দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি।’

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়টি আলোচনায় এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে কিছু বলব না। শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে।’

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে আজ বুধবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ বাড়বে, এমন তথ্য জানিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। প্রথম দিন জাতীয় গ্যাস গ্রিডে আড়াই শ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।
সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকটে যখন নাকাল গাড়ি চালকরা, তখন নিয়মিত জ্বালানি পাচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চালিত গাড়িগুলো। এমন অবস্থায় কনভারশন সেন্টারে গাড়ির এলপিজি রুপান্তর বাড়ছে।
যুক্তরাষ্ট্রে ভোক্তাদের জন্য পেট্রোলের দাম কমাতে তেল কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তেল শিল্পকে সহায়তায় প্রশাসনের কাজের স্বীকৃতি না দেওয়ায়...
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার গবেষণায় ভেন্টিলেটর, স্মার্ট হুইলচেয়ারসহ নানা প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। কিন্তু ইকো সিস্টেমের অভাব এবং টেকনোলজি ট্রান্সফার বিভাগ না থাকায় এসবের...
বরিশালে আশঙ্কাজনক হারে বাড়ছে ভেজাল সারের দাপট। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ল্যাব পরীক্ষায় দেখা গেছে, মাঠপর্যায় থেকে সংগৃহীত নমুনার ২৮ শতাংশের বেশি সারই ভেজাল। জিংক সালফেট, জিপসামসহ বিভিন্ন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের। অনুশ্রী রায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক...
লোডিং...

এলাকার খবর