ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে ঋণস্থিতি কমেছে

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম

কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণের বিতরণ কমার বিপরীতে ঋণ আদায় বেশি হওয়ায় ঋণস্থিতি কমে এসেছে। মার্চের শেষে ছোট ও মাঝারি খাতের ঋণস্থিতি ২ লাখ ৯৮ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

উল্লেখ্য, এ খাতে গত ডিসেম্বর শেষে ঋণ ছিল ৩ লাখ ১৪ হাজার কোটি টাকা। বছরের প্রথম তিন মাসে ঋণ কমেছে ১৬ হাজার ১৮৪ কোটি টাকা বা ৫ দশমিক ১৫ শতাংশ। সংশ্লিষ্টরা জানান, শরিয়াহভিত্তিক কয়েকটিসহ অনেক ব্যাংকের এখন ঋণ কার্যক্রম নেই বললেই চলে। 

আবার বিদ্যুৎ, গ্যাস সংকট ও উচ্চ সুদের কারণে গ্রাহকরাও ঋণ নিতে আগ্রহ দেখাচ্ছে কম। ফলে নতুন করে বিনিয়োগ হচ্ছে খুব কম। এছাড়াও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে ইতিহাসের সর্বনিম্ন ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে এসেছে।

চলতি বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ৭৫ শতাংশ। তবে সার্বিকভাবেও যুক্তরাষ্ট্র এসময়ে আগের বছরের তুলনায় পোশাক কম...
ইলিশের ভরা মৌসুমেও রাজধানীর বাজারে কাঙ্ক্ষিত পরিমাণ ও আকারের মিলছে না ইলিশ। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন ইলিশের স্বাদ থেকে। গত বছরের চেয়ে এবার ইলিশের দৈনিক...
দেশের বাজারে একদিনের ব্যবধানে বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি - বাজুস। নতুন দাম আজ শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিশ্বব্যাংকের ২০২৬ সালের বিশ্ব উন্নয়ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশে স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার ইতিবাচক ফল দেখালেও দরিদ্র পরিবার চিহ্নিত করতে আশানুরূপ ফল...
ইতালিতে আটকে পড়া বিমানে যাত্রীদের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামানদুজ্জামান মিল্লাত। শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...
সম্ভাব্য নানা নাশকতা ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রেখে সারা দেশে পুনরায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গত ১ আগস্ট প্রথম দফার পর শুক্রবার (৭ আগস্ট) রাতে দ্বিতীয় দফায় দেওয়া এই জরুরি...
সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে কয়লা এবং নবায়নযোগ্য জ্বালানীর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ। তিনি বলেন, সাধারণ মানুষকে কম দামে বিদ্যুৎ সেবা দিতে কাজ করছে সরকার।
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
লোডিং...

এলাকার খবর