জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে জরুরি পদক্ষেপের পরামর্শ সিপিডির

আমদানিকৃত এলএনজির ওপর বেশি নির্ভরতা, শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা ও সরবরাহ সংকটের আশঙ্কায় উৎপাদন ব্যয়ের চাপও বাড়ছে। রোববার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক অনুষ্ঠানে আলোচকরা বলেন, জ্বালানি সংকট দ্রুত সমাধান করা না গেলে, তৈরি পোশাকসহ রপ্তানমুখী শিল্পের উৎপাদন ও পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে।

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

আমদানিকৃত এলএনজির ওপর বেশি নির্ভরতা, শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা ও সরবরাহ সংকটের আশঙ্কায় উৎপাদন ব্যয়ের চাপও বাড়ছে। রোববার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক অনুষ্ঠানে আলোচকরা বলেন, জ্বালানি সংকট দ্রুত সমাধান করা না গেলে, তৈরি পোশাকসহ রপ্তানমুখী শিল্পের উৎপাদন ও পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে।

পোশাক কারখানার সেলাই বিভাগে ব্যবহৃত বেশিরভাগ যন্ত্রপাতি সহজে জ্বালানি সাশ্রয়ী বিকল্প দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়। অথচ মোট যন্ত্রপাতির প্রায় ৮৫ শতাংশই রয়েছে এই বিভাগে। ফলে এখান থেকে জ্বালানি সাশ্রয়ের সুযোগ ৩ শতাংশেরও কম। এছাড়া কাটিং বিভাগে ২৭.৩ শতাংশ জ্বালানি সাশ্রয় করা সম্ভব। তবে মোট জ্বালানি ব্যয়ের একটি বড় অংশই দখল করে রেখেছে ওয়াশিং ও ডাইং বিভাগ।

সিপিডির আলোচনায় উদ্যোক্তারা বলেন, আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য যে মূলধন প্রয়োজন, তা অনেক কারখানার জন্য চ্যালেঞ্জ। তাই শুধু কর কাঠামোতে পরিবর্তন নয়, নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকি দেওয়ার দাবি তাদের।

বর্তমান জ্বালানি সংকটের পরিস্থিতি সামাল দিতে সরকারকে বিকল্প উদ্যোগ গঠনের পরামর্শ দেয় সিপিডি। শিল্প খাতে জ্বালানি সংকট মোকাবিলায় প্রযুক্তির আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং সরকারি প্রণোদনার সমন্বিত উদ্যোগ চান আলোচকরা।

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের শিকার হতে পারেন প্রায় ৮০ কোটি কর্মক্ষম তরুণ। এছাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি আর জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে শঙ্কা...
এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির আশ্বাসে এলপিজি ব্যবসায়ীরা দুদিন দোকান বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজ বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির...
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত দাম আদায়সহ ভোক্তা-অধিকারবিরোধী অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয়...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর