লোডশেডিংয়ে অর্থনীতির ক্ষতি ৫৪ হাজার কোটি টাকা: র‍্যাপিডের প্রতিবেদন 

তিন মাসে লোডশেডিংয়ে অর্থনীতির ক্ষতি প্রায় ৫৪ হাজার কোটি টাকা। গবেষণা সংস্থা র‍্যাপিডের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশে ১০ শতাংশ পর্যন্ত লোডশেডিং হয়েছে। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, টেকসই জ্বালানি নিরাপত্তায় বহুমুখী পদক্ষেপ নিচ্ছে সরকার।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

তিন মাসে লোডশেডিংয়ে অর্থনীতির ক্ষতি প্রায় ৫৪ হাজার কোটি টাকা। গবেষণা সংস্থা র‍্যাপিডের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশে ১০ শতাংশ পর্যন্ত লোডশেডিং হয়েছে। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, টেকসই জ্বালানি নিরাপত্তায় বহুমুখী পদক্ষেপ নিচ্ছে সরকার।

চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর দেশে প্রায় ২ হাজার ৩৭৯ গিগাওয়াট লোডশেডিং হয়। এতে বিভিন্ন খাতে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়েছে। গবেষণা সংস্থা র‍্যাপিড বলছে, নির্দিষ্ট ৩ মাসে বিদ্যুৎ খাতে ১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা গেলে দৈনিক লোডশেডিং ৪০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হতো।  

গবেষণায় দেখা গেছে, মাথাপিছু আয়ের তুলনায় দেশে ৪০ শতাংশ কম জ্বালানি ব্যবহার করছে। বাড়তি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার বিপরীতে বছরে প্রায় ১৮০ কোটি ডলার ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। আমদানি নির্ভরতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এ অর্থ বছরে ভর্তুকি দাঁড়াতে পারে ১ লাখ কোটি টাকা।   

গবেষকরা বলছেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে হলে দেশে গ্রিড বিদ্যুতের চাহিদা হতে পারে ৩৫ হাজার মেগাওয়াট।
রূপপুর এবং ৩০ শতাংশ সৌর বিদ্যুৎ সক্ষমতা ব্যবহারে এলএনজির বার্ষিক আমদানি ব্যয় হতে পারে ২৫-৪২ বিলিয়ন ডলার। 

 

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এ মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার। এ প্রক্রিয়ায় আরও কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর থাকতে...
অতিদরিদ্র মানুষের ব্যাংক হিসাবে, জুন থেকে সেপ্টেম্বর– তিন মাসে সঞ্চয় কমেছে প্রায় ৬ শতাংশ। বিশেষ সুবিধার ব্যাংক হিসাবে মোট সঞ্চয় ১৯ কোটি টাকা কমে, ২৯২ কোটি টাকা থেকে ২৭৩ কোটি টাকায় নেমেছে।
বিমা খাত সংস্কারে সরকার কাজ শুরু করলেও নানা বাধা আসছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীতে বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট- বার্তার উদ্বোধনী অনুষ্ঠানে এ...
উচ্চ মূল্যস্ফীতির বাজারে রোজায় পণ্যের দাম নিয়ে দুশ্চিন্তায় ভোক্তারা। এমন পরিস্থিতিতে আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এখনই আলাদা পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের।  ভোক্তা অধিকার সংরক্ষণ...
শতাধিক গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। আজ রোববার বিচারপতি গোলাম মর্তূজা...
দেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষ এখনো রোগ শনাক্তকরণের বাইরে থাকায় এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে সিএমই আয়োজিত হয়েছে। মেডিপ্যাক...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৮৯ জনে। এদিকে, গত ২৪...
দেশে গত এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। নতুন শনাক্তদের ৮৫ শতাংশই পুরুষ। তাদের মধ্যে ৬০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর