মোবাইল প্যাকেজের বিষয়ে গ্রাহকদের স্পষ্টভাবে জানানোর আহ্বান আইসিটি মন্ত্রীর

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম

কল ড্রপ ও প্যাকেজের বিষয়ে গ্রাহকদের স্পষ্টভাবে জানাতে মেবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার রাজধানীর তেঁজগায়ে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

মন্ত্রী বলেন, কল ড্রপ হলে গ্রাহকের টাকা কীভাবে সমন্বয় বা ফেরত দেওয়া হয় এবং মোবাইল প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত সুবিধার কী হয় এসব বিষয়ে গ্রাহকদের স্পষ্টভাবে জানাতে হবে। কল ড্রপ ও প্যাকেজ নিয়ে গ্রাহকদের মধ্যে থাকা অভিযোগ ও বিভ্রান্তি দূর করতে অপারেটরদের আরও সচেতনতামূলক উদ্যোগ নিতে হবে। 

টেলিযোগাযোগ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। তবে এসব জনবান্ধব উদ্যোগের সুফল শুধু মোবাইল অপারেটরদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি সাধারণ গ্রাহকদের কাছেও পৌঁছাতে হবে। 

মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপের কাছ থেকেও ভবিষ্যতে আরও বিনিয়োগের প্রত্যাশা রয়েছে বলেও জানান আইসিটি মন্ত্রী। 

বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চসংখ্যক পুরস্কার অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ডে...
ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ঋণ আবেদন চেয়ে চটকদার নানা বিজ্ঞাপন দিচ্ছে একটি চক্র। এ ধরনের ৩১টি ভুয়া মোবাইল অ্যাপ চিহ্নিত করে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ।
চাহিদার তুলনায় ১৪ হাজারটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার কম থাকায় মোবাইলে কল ড্রপ এবং ইন্টারনেটে ধীর গতির অভিযোগ বাড়ছে। এসব বিষয়ে গ্রাহকের মতামত জানতে সপ্তম গণশুনানির আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর