গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ইনডিপেনডেন্টের দুই সাংবাদিক

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও দুই দেশের বন্ধুত্ব নিয়ে মানসম্মত সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’ পেয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিক।

এবার ফটোগ্রাফি ও মাল্টিমিডিয়া বিভাগে দ্বিতীয়বারের মতো এ সম্মাননা অর্জন করেছেন ওয়ালিউল বিশ্বাস। অন্যদিকে প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে পুরস্কার পেয়েছেন মো. তৌহিদুল ইসলাম তুষার।

প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে এ সম্মাননা অর্জন করেছেন তৌহিদুল ইসলাম তুষার। ছবি: ইনডিপেনডেন্ট

১১ নভেম্বর (বুধবার) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ পুরস্কারের পৃষ্ঠপোষকতায় ছিল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের সহযোগিতায় চারটি বিভাগে মোট ২৭ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা দেওয়া হয়। পাশাপাশি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও সনদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।

ফটোগ্রাফি ও মাল্টিমিডিয়া বিভাগে দ্বিতীয়বারের মতো এ পুরষ্কার পেয়েছেন ওয়ালিউল বিশ্বাস। ছবি: ইনডিপেনডেন্ট

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘এ পুরস্কার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে। দায়িত্বশীল গণমাধ্যম দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

এ ছাড়া অর্থনীতি ও কূটনীতি; ক্রীড়া, বিনোদন, ভ্রমণ ও অন্যান্য বিভাগে পুরস্কার দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের জন্যও ছিল বিশেষ সম্মাননা।

অনুষ্ঠানের আয়োজন করে সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশে চীনের দূতাবাস।

গত ৫ বছরে অনলাইনে বিজ্ঞাপনে ৮ হাজার ৭৪৪ কোটি ১৯ লাখ ৫ হাজার ৭৩ টাকা খরচ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল ফোন কোম্পানি। গুগল, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেয়েছে...
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
জ্বালানির দাম বৃদ্ধি ও পে-স্কেলের কারণে মূল্যস্ফীতির ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক। তাই, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নীতি সুদহার সাড়ে ৯ শতাংশে অপরিবর্তিত রেখে ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল...
পুঁজিবাজারে পাঁচ ব্রোকারেজ হাউজের প্রতারণায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে ডিএসইর ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড। প্রায় ১৮ হাজার বিনিয়োগকারীকে ২৮ সেপ্টেম্বর থেকে এ...
আসন্ন রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ...
পোশাককর্মীদের উসকানি দিয়ে অস্থিরতার চেষ্টা হয়েছিল, সেটা তারা বুঝতে পেরেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
ঈদ মানেই নতুন সিনেমার ধুম! এবার সেই আনন্দ জোয়ারে নাম লেখালেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত সিনেমা ‘আবার দেখা হলে’। এতে চুক্তিবদ্ধ হয়েছেন দুই...
অনলাইন নিউজ পোর্টালগুলোকে সংবাদের মান বজায় রাখার পাশাপাশি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং ফ্যাসিজমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর