৫ বছরে গুগল-ফেসবুকে দেশের তিন ফোন কোম্পানির ৮ হাজার কোটি টাকার বিজ্ঞাপন

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

গত ৫ বছরে অনলাইনে বিজ্ঞাপনে ৮ হাজার ৭৪৪ কোটি ১৯ লাখ ৫ হাজার ৭৩ টাকা খরচ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল ফোন কোম্পানি। গুগল, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেয়েছে এই অর্থ।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানিয়েছে। বিটিআরসির আইনজীবী এ কে এম আলমগীর পারভেজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইকোর্টে দেওয়া বিটিআরসির প্রতিবেদনে জানানো হয়, অনলাইনে বিজ্ঞাপনে গ্রামীণফোন খরচ করেছে ৪৩ কোটি ৩১ লাখ ২৫ হাজার ৬২৯ ডলার। রবি খরচ করেছে ৩২ কোটি ১৩ লাখ ৩৮ হাজার ডলার এবং বাংলালিংক খরচ করেছে ২৮ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার ৯৬৭ ডলার। 

রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ এনে বিদেশি প্রতিষ্ঠান গুগল, আমাজন, ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে গত ৯ এপ্রিল রিট করেন হাইকোর্টের ছয়জন আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে গুগল, আমাজন, ফেসবুক ও ইউটিউবের বিজ্ঞাপন থেকে রাজস্ব আদায়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তার কারণ দর্শাতে রুল জারি করেন হাইকোর্ট।

একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। ওই কমিটি অনলাইনে বিজ্ঞাপন খাতে উল্লিখিত প্রতিষ্ঠানগুলো কত টাকা নিয়েছে এবং নিচ্ছে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের নির্দেশনার পর বিটিআরসি কর্তৃপক্ষ এ–সংক্রান্ত তথ্য চেয়ে তিনটি ফোন কোম্পানিকে চিঠি পাঠায়। চিঠির পরিপ্রেক্ষিতে ফোন কোম্পানিগুলো বিটিআরসিকে অনলাইন বিজ্ঞাপন বাবদ খরচের হিসাব জমা দেয়।

টাকার অংকে ১০ কিংবা ২০ টাকা সামান্য হলেও প্রতিদিনের লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এ নোটগুলো। বাজারে এসব নোটের বড় অংশই ছেঁড়াফাটা, ময়লাযুক্ত ও জরাজীর্ণ। ফলে চায়ের দোকান থেকে শুরু করে সব...
সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
রমজান আসতে মাস তিনেক বাকি। এরই মধ্যে ছোলার বাজারে শুরু হয়েছে অস্থিরতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ২০ টাকার বেশি। এজন্য আমদানি ও পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ি করছেন...
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানির চেয়ে আমদানির ব্যয় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৪৭ কোটি ডলারে দাড়িয়েছে। এ সময় আমদানিতে সবচেয়ে বেশি ব্যয় বেড়েছে পেট্রোলিয়াম পণ্যে। আগের...
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের...
রোমান্টিক কমেডিনির্ভর নাটকে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ‘জটিল প্রেম’ শিরোনামে তা পরিচালনা করেছেন মিতুল খান। 
সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সে লড়াইয়ে আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। হামজা তো অধিনায়ক হিসেবে ফিরছেনই, সেই...
বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর...
লোডিং...

এলাকার খবর