পোশাক কারখানায় ছাদে বিপুল সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: সিপিডি

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম

গ্যাস-বিদ্যুৎ সংকটে তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তবে, বড় ও মাঝারি কারখানাগুলোর ছাদে অন্তত ১ হাজার ৭০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির এক মতবিনিময়ে এসব তথ্য তুলে ধরা হয়। এসময়, অর্থায়ন ও আমলাতান্ত্রিক জটিলতা় এড়ানোর তাগিদ দেন বক্তারা। 

তীব্র জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প। উৎপাদন নেমেছে ৩০-৪০ ভাগ। রপ্তানিবাজার হারানোর ঝুকিতে অনেক উদ্যোক্তা। সময়মতো শ্রমিকের বেতন, ঋণ, বিদ্যুৎ-গ্যাসের বিল পরিশোধেও চাপে পড়ছেন তারা। 

বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে মতবিনিময়ে গবেষণা সংস্থা সিপিডি বলছে, দেশে তৈরি পোশাক কারখানাগুলোর ছাদে চাহিদার ১৪ ভাগ পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। ৩০ কোটি ডলার বিনিয়োগে মিলতে পারে দেড় হাজার মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ। তবে, নানা জটিলতায় প্রকল্প প্রস্তাবের ৭০ শতাংশ চুক্তি পর্যন্ত পৌঁছায় না।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটের কারণে শিল্প খাত ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে। অনেক আগে থেকেই শিল্প কারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ করা গেলে বর্তমান সংকট আরও কমানো সম্ভব হতো। পোশাক খাত ধীরে ধীরে রুফটপ সোলারের দিকে যাচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।’ 

হা-মীম গ্রুপের জ্বালানি বিভাগের প্রধান কর্মকর্তা তনুল চক্রবর্তী বলেন, ‘বর্তমানে শিল্প কারখানায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়। সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া হচ্ছে।’

নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ শাহরিয়ার আহমেদ চৌধুরী বলেন, ‘সরকারের সদিচ্ছার অভাবে নবায়নযোগ্য জ্বালানি খাতে অগ্রগতি কম।’

অনুষ্ঠানে নেট মিটারিং পেতে দীর্ঘসূত্রতা, সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানি পর্যায়ে কাস্টমস এর হয়রানিসহ উঠে আসে নানা অভিযোগ।

দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামপালে। এজন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বুধবার একনেক সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী কার্গো চালান দেশে এসে পৌঁছাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি ইউরেনিয়ামের চালান সামনের মাসের প্রথম সপ্তাহে রাশিয়া থেকে বিকল্প পথে দেশে আসবে। বিদ্যুৎ কেন্দ্রটির ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার রাতে...
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে প্রচণ্ড চাপের মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- টানা তিন মাস ধরে চলা এই সংকটের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন।
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর