বাংলাবান্দা স্থলবন্দরে রাজস্ব বেড়েছে দ্বিগুণ 

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম

নানা ধরনের পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব আয় বেড়েছে দ্বিগুণ। পঞ্চগড়ের এই স্থলবন্দরে একসময় মূলত পাথর আমদানি হলেও এখন কৃষিপণ্য, প্লাস্টিক সামগ্রী, খাদ্যপণ্যসহ নানা পণ্য রপ্তানি হচ্ছে। গত অর্থবছরে রাজস্ব আয় ৪২৪ কোটি টাকা। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে চতুর্দেশীয় যোগাযোগের এই স্থলবন্দরটি ক্রমেই গুরুত্বপূর্ণ  হয়ে উঠছে। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের এই শুল্ক স্টেশনটি ভৌগোলিক কারণেই বেশ গুরুত্বপূর্ণ। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে স্থলপথে বাণিজ্যিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এই বাংলাবান্ধা স্থলবন্দর। 

২০২৫-২৬ অর্থবছরে ১৬ লাখ ৫৪ হাজার ৩১৪ টন পণ্য আমদানি-রপ্তানি হয়েছে। রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ কোটি ৬৩ লাখ টাকায়। যা গত বছরের তুলনায় ২৫৭ কোটি ৮৪ লাখ টাকা বেশি। ফলে শুধু সরকারের রাজস্ব আয় নয়, বেড়েছে কর্মসংস্থানও। 

তবে বাণিজ্য বাড়লেও বন্দরের সুযোগ-সুবিধা বাড়েনি, অভিযোগ ব্যবসায়ীসহ শ্রমিকদের।

ইতিবাচক ব্যবসায়িক পরিবেশের কথা উল্লেখ করে ব্যবসায়ীরা জানান সম্ভাবনার কথাও। 

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক মো. রেজাউল করিম শাহিন বলেন, ‌‘বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি আমদানি হয় পাথর। পাথর ছাড়াও মেশিনারিজ, ডাল, চাল, ভুট্টা, প্লাস্টিক, দানা ও আদাসহ বিভিন্ন পণ্য এ স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়। তবে বাণিজ্য বাড়লেও বন্দরের সুযোগ–সুবিধা বাড়েনি।’

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাবান্ধা স্থলবন্দর দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানিতে বিপুল সম্ভাবনা জাগিয়েছে এই বন্দর।’

সরকারি নজরদারি আর পৃষ্ঠপোষকতা বাড়ানো হলে, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দরটি দেশের অন্যতম রাজস্ব আদায়ের মাধ্যম হতে পারে, বলছেন সংশ্লিষ্টরা।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর