যন্ত্রাংশ আমদানির আড়ালে বন্দরে মিলল ৪ বিলাসবহুল গাড়ি  

মোংলা বন্দরে গাড়ির যন্ত্রাংশ আমদানির আড়ালে বিলাসবহুল গাড়ি আনার চেষ্টা আটকে দিয়েছে কাস্টমস গোয়েন্দারা। ৩ থেকে ৪টি বড় অংশে কেটে আনা ৪টি গাড়ি শনাক্ত করেছে তারা।

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম

মোংলা বন্দরে গাড়ির যন্ত্রাংশ আমদানির আড়ালে বিলাসবহুল গাড়ি আনার চেষ্টা আটকে দিয়েছে কাস্টমস গোয়েন্দারা। ৩ থেকে ৪টি বড় অংশে কেটে আনা ৪টি গাড়ি শনাক্ত করেছে তারা।

গাড়িগুলোর মধ্যে রয়েছে ২০১৭ সালের রেঞ্জ রোভার ভোগ, ২০১০ সালের বিএমডব্লিউ ৬৫০আই, ২০১৬ সালের লেক্সাস এলএক্স ৫৭০ এবং একটি টয়োটা ক্রাউন অ্যাথলেট। 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গাড়িগুলোর শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ১০ লাখ টাকা দেখানো হলেও বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি থেকে সাড়ে ৬ কোটি টাকার বেশি। শুল্ক-কর কমানোর কৌশল হিসেবে গাড়িগুলো এভাবে আমদানি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। 

গাড়ির বিভিন্ন অংশের নম্বর, লেবেল ও চিহ্ন বিশ্লেষণের পাশাপাশি বিআরটিএ ও কুয়েটের বিশেষজ্ঞদের কারিগরি সহায়তা ও এআই মাধ্যমে গাড়িগুলো শনাক্ত করা হয়।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যবসায়ীরা চুক্তিকে ইতিবাচক হিসেবে...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার ভার অবশেষে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিটির সঙ্গে ১৫ বছরের জন্য চুক্তি করবে সরকার।
রাজস্ব আদায়ে বড় ঘাটতিতে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। পণ্য পরিবহন কমে যাওয়ায় সংকটে বন্দরের হ্যান্ডলিং শ্রমিকরাও। ব্যবসায়ীদের অভিযোগ, অবকাঠামোগত সংকটসহ নানা জটিলতার প্রভাব পড়ছে আমদানি-রপ্তানিতে।...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর