ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ঘাটতি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম

রাজস্ব আদায়ে বড় ঘাটতিতে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। পণ্য পরিবহন কমে যাওয়ায় সংকটে বন্দরের হ্যান্ডলিং শ্রমিকরাও। ব্যবসায়ীদের অভিযোগ, অবকাঠামোগত সংকটসহ নানা জটিলতার প্রভাব পড়ছে আমদানি-রপ্তানিতে। তবে শুল্ক বিভাগের দাবি, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হচ্ছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে কলকাতার দুরুত্ব মাত্র ৬০ কিলোমিটার। ১৯৯৬ সালের ১৫ এপ্রিল ১৬টি পণ্য দিয়ে এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করে বন্দরটি। ২০১৩ সালে ওয়্যারহাউজ নির্মাণের পর পায় পূর্ণাঙ্গ স্থলবন্দরের মর্যাদা।

সম্ভাবনাময় এই বন্দরে পণ্য পরিবহন কমছে। ব্যবসায়ীদের দাবি, অবকাঠামোগত সংকট, বৈধ সুযোগ-সুবিধা না পাওয়া এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ব্যাহত হচ্ছে বাণিজ্য। এর প্রভাব পড়েছে রাজস্বেও। কাজ কমে যাওয়ায় রুটি-রুজির সংকটে হ্যান্ডলিং শ্রমিকরা।

ভোমরা কাস্টমস হাউজ সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরে ভোমরা কাস্টমস হাউজে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৪ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ হাজার ১১৪ কোটি টাকা।’

চলতি অর্থবছর ২ হাজার ৩৮৩ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে প্রথম দুই মাসে আদায় হয়েছে ২৭১ কোটি টাকা। শুল্ক বিভাগের দাবি, রাজস্ব আদায় বাড়াতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় সব উদ্যোগ।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে...
বেনাপোল বন্দর দিয়ে গত দুই মাসে আমদানি হয়েছে সাড়ে ৩ লাখ কেজি ভারতীয় ইলিশ। আমদানি করা ভারতীয় ইলিশকে দেশের ইলিশ দাবি করে বেশি দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। স্বাদ ও গন্ধ দেশি ইলিশের মতো নয় বলে অভিযোগ...
কক্সবাজারের মাতারবাড়ীতে জাহাজের বার্থিং সীমা বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন থেকে ২৩০ মিটার দীর্ঘ ও ১২ দশমিক ৫ মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারবে এই জেটিতে। এতে একসঙ্গে ৮ হাজার একক পর্যন্ত...
চট্টগ্রাম নগরের বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) ‘এছাক ব্রাদার্স ডিপো’ থেকে পাঁচটি কনটেইনারে পণ্য রপ্তানির সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছিল। চট্টগ্রাম কাস্টমসের স্বয়ংক্রিয় সফটওয়্যার...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
রাজধানীর মিরপুরে কলেজছাত্র রাকিব ইসলাম হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় থেকে মুক্তিপণে নেওয়া ৪ লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন...
মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে প্রশাসন। দেশের ৬টি অভয়াশ্রম ও ৩১ জেলায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে...
দুর্গাপূজা সামনে রেখে সারাদেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পাশাপাশি মণ্ডপ ও মন্দির সাজগোজ, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও চলছে জোরেসোরে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয়...
লোডিং...

এলাকার খবর