২০ দেশের অংশগ্রহণে ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা

২০টির বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা– বিটিটিএফ। তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

২০টির বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা– বিটিটিএফ। তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

এবারের মেলায় ২০০টির বেশি বুথ, ২৫০টি এক্সিবিটর এবং ৫০টির বেশি দেশি-বিদেশি ট্রাভেল ও ট্যুর অপারেটর অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সংযুক্ত আরব আমিরাত, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা থাকবে। 

টোয়াব সভাপতিমোহাম্মদ হানিফ জানান, বিদেশি পর্যটকদের বাংলাদেশে আকৃষ্ট করতে এবং দেশের পর্যটনশিল্পের প্রচার ও প্রসারে নানা আয়োজন থাকবে। আন্তর্জাতিক এ মেলার মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি, বিদেশি পর্যটক আকর্ষণ এবং দেশি-বিদেশি পর্যটন ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ। এ সময় উপস্থিত ছিলেন আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জিএম) কামরুল ইসলাম। 

 

রাজধানীর দুই রুটে মেট্রোরেল নির্মাণে ব্যয় দ্বিগুণের বেশি বাড়ার পর তা কমানোর তাগিদ দিয়েছে পরিকল্পনা কমিশন। ২০১৯ সালে এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর উত্তর প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় ৯৩ হাজার ৮০০ কোটি...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
চালু হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর ও আশুলিয়া প্রান্তের সার্ভিস লেন। কোনো টোল ছাড়াই চলবে যানবাহন। বুধবার লেন দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পুরো প্রকল্পের...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯৭ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার...
গত বছরের তুলনায় এ বছরের প্রথম ৭ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৬ শতাংশ। গত শনিবার যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) এ তথ্য জানায়।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপান সরকারকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সচিবালয়ে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর