৪ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন চালু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন ৪ ঘণ্টা বন্ধ রাখে ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকরা। সোমবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫নং গেইটে এ ঘটনা ঘটে। পরে বন্দর কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করলে পুনরায় চালু হয় কনটেইনার পরিবহন।

এ ঘটনায় আহত হন আশিকুর রহমান নামে বন্দরের নিরাপত্তা কর্মীও। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে গেট দিয়ে কনটেইনারবাহী পণ্য চলাচল বন্ধ রাখা হয়। এতে বন্ধ হয়ে যায় পণ্যবাহী ডেলিভারি কার্যক্রম। 

শ্রমিকদের অভিযোগ, বন্দর গেট দিয়ে প্রবেশের পাস ইস্যুকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দর গেটে কর্মরত সিকিউরিটি কর্মীর প্রথমে বাগবিতণ্ডা এরপর হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে পণ্য পরিবহন বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে বন্দর কর্তৃপক্ষে এক জরুরি বৈঠকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ফের কনটেইনার পরিবহন শুরু করে শ্রমিকরা। 

প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম খান জানান, গেট পাসের ফি ৫৭ টাকার বদলে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেনের কাছ থেকেও বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ জানালে বন্দরের সিকিউরিটি কর্মীরা তাকে মারধর করেন। পরে বন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে জানালে তারা এসে মীমাংসা করে। এতে পুনরায় কাজ চালু হয়। 

চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন অন্তত ৫ হাজার একক কনটেইনারবাহী পণ্য ডেলিভারি হয়। জাহাজ থেকে নামিয়ে এই কনটেইনার ট্রেইলরে করে গন্তব্যে নেওয়া হয়।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২ দশমিক ৫ মিলিয়ন...
কক্সবাজারের মাতারবাড়ীতে জাহাজের বার্থিং সীমা বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন থেকে ২৩০ মিটার দীর্ঘ ও ১২ দশমিক ৫ মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারবে এই জেটিতে। এতে একসঙ্গে ৮ হাজার একক পর্যন্ত...
চট্টগ্রাম নগরের বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) ‘এছাক ব্রাদার্স ডিপো’ থেকে পাঁচটি কনটেইনারে পণ্য রপ্তানির সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছিল। চট্টগ্রাম কাস্টমসের স্বয়ংক্রিয় সফটওয়্যার...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
জুলাই গণঅভ্যুত্থানে মিরপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...
রাজধানীর মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের সময় এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির অভিযোগের পর হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’...
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকার দিকে রওনা হয়েছিল পাবনার তিন স্কুলছাত্রী। পাবনা থেকে বাসে নাটোর, পরে রংপুর হয়ে কুড়িগ্রামে পৌঁছায় তারা। তবে অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় শেষ...
রাজধানীর শেরেবাংলা নগরে, পুরনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করেছে এসআরবি। উদ্ধারের পর ৭টি ককটেল ও পেট্রল বোমা নিষ্কিয় করা হয়। এই মাঠ, জুলাই স্মৃতি জাদুঘরের পেছনে।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর