ভারতের বাড়তি শুল্কে চাপে পাটশিল্প

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম

বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশি দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে আন্তর্জাতিক পর্যায়ে নালিশের পরামর্শ তাদের। এ বিষয়ে কার্যকর আলোচনার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর।  

সম্প্রতি বাংলাদেশের পাটপণ্য আমদানিতে নতুন করে প্রতি টনে ১৪০ ডলার পর্যন্ত ভর্তুকিবিরোধী শুল্ক আরোপের সুপারিশ করেছে ভারত। এর আগে গত সোমবার বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি–ডাম্পিং শুল্ক আরোপ করে দেশটি। এতে বাংলাদেশ থেকে পাটের সুতা, কাপড়, ব্যাগ আমদানির ক্ষেত্রে ৫৮৫ ডলার শুল্ক দিতে হবে ভারতের আমদানিকারকদের। 

বহুমুখী পাট পণ্য উৎপাদন ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করীম মুন্না বলেন, ‘বাংলাদেশের পাটপণ্যের ওপর ভারতের অ্যান্টি–ডাম্পিং শুল্ক ২০১৭ সাল থেকে কার্যকর রয়েছে। নতুন করে আবার শুল্ক চাপিয়ে দেয়া অযৌক্তিক। বাংলাদেশের পাট খাতকে ধ্বংস করতে এটি পরিকল্পিত ষড়যন্ত্র।’ 

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাড়তি শুল্ক প্রত্যাহারে লিখিতভাবে ভারতকে জানালেও কোনো প্রতিকার হয়নি। তবে বিষয়টি সমাধানে সরকার আন্তরিক।’

ভারতে কাঁচা পাট রপ্তানিতে অ্যান্টি–ডাম্পিং শুল্ক নেই, আছে শুধু পাট পণ্যের ক্ষেত্রে। সবশেষ অর্থবছরে ভারতে পাটজাত পণ্য রপ্তানি হয়েছিল ৮০ হাজার টন। 

 

চলতি অর্থবছরের (২০২৬-২৭) প্রথম প্রান্তিকে দেশের পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। অর্থের অঙ্কে জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসে রপ্তানি হয়েছে ১৩ বিলিয়ন ডলারের বেশি। তৈরি পোশাকের পাশাপাশি...
রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ হয়েছে। সংশোধিত নীতিমালায় রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের সূতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা অনুমতি নিতে হবে না। এক মাস আগে...
নির্দিষ্ট কয়েকটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের পোশাক রপ্তানির জন্য ঝুঁকিপূর্ণ। তাই নতুন বাজার হিসেবে জাপানে রপ্তানি বাড়াতে চান তৈরি পোশাক রপ্তানিকারকরা। বুধবার বিজিএমইএ ভবনে জাপান ডেস্কর...
২০২৫-২৬ অর্থবছরে পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩৮ দশমিক আট বিলিয়ন ডলার। বৈশ্বিক পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশের অংশ ৯ দশমিক এক শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির এক প্রতিবেদনে এ তথ্য উঠে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উত্তাপের মাঝেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের...
রাজধানীর তেজগাঁওয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। তাই, বাধ্য হয়েই খাবারের দাম বাড়াতে চান রেস্তোরাঁ মালিকরা। শনিবার রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।...
শিক্ষকদের আলাদা সুরক্ষার ব্যবস্থা নীতিসহ পেনশনের টাকা তিন মাসের মধ্যে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, শিক্ষকদের মত প্রকাশে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর