নীলফামারীতে শত কোটি টাকার শুটকির ব্যবসায় নেই আধুনিক হিমাগার

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম

উত্তরাঞ্চলে শুটকির অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র নীলফামারীর সৈয়দপুরে। যেখানে বছরে প্রায় ১২০ কোটি টাকার শুটকির বেচাকেনা হয়। শুধু দেশেই নয়, এখানকার শুটকি রপ্তানি হয় ভারতের ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরেও। ১৩টি আড়ত ও ৭০টি খুচরা প্রতিষ্ঠান থাকলেও নেই আধুনিক হিমাগার। ব্যবসায়ীদের এই সংকট দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসনের। 

উত্তরবঙ্গের সর্ববৃহৎ শুটকি বাজার নীলফামারীর সৈয়দপুরের এই বাজারটি। চার দশক আগে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় ১৯৮৩ সালে মাত্র দুটি আড়ত ও কয়েকটি খুচরা দোকান নিয়ে যাত্রা শুরু হয় এই শুটকি পল্লির। চার দশকের ব্যবধানে এটি পরিণত হয়েছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় শুটকি বাজারে।

মানসম্মত শুটকি ও তুলনামূলক কম দামের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা ছুটে আসেন এই সৈয়দপুরে। বাজার ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন হাজারো শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী। তবে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার অভাবে সম্ভাবনার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না।

নীলফামারী জেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল বলেন, ‘আধুনিক হিমাগার এবং পণ্য পরিষেবার সুবিধা নিশ্চিত করা গেলে কয়েকগুণ বাড়তে পারে বাণিজ্যের পরিধি।’

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘গুরুত্ব বিবেচনায় আধুনিক হিমাগার নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শুটকির এই বিশাল বাণিজ্য কেন্দ্রে বর্তমানে ১৩টি আড়ত ও ৭০টি খুচরা প্রতিষ্ঠান রয়েছে। এখান থেকে বছরে প্রায় ১২০ কোটি টাকার শুটকি দেশেই নয়, ভারতের ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরেও রপ্তানি করা হয়।

নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
কুড়িগ্রামে ভিক্ষুকসহ হতদরিদ্র পরিবারের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে জালিয়াত চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, কখনোই কোনো ব্যাংক থেকে টাকা তোলনেনি। কিন্তু...
ঘন ঘন লোডশেডিংয়ে উৎপাদন সংকটে পড়েছে দেশের অন্যতম বড় সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রাইস মিলগুলো। এতে ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে চাল উৎপাদন। মিল মালিকদের দাবি, প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ কোটি টাকা...
রবিশস্য ও আমান আবাদকে সামনে রেখে বিভিন্ন জেলায় সার নিয়ে তৈরি হয়েছে অস্থিরতা। কৃষকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী সার মিলছে না। যা পাওয়া যাচ্ছে, তাও কিনতে হচ্ছে বাড়তি দাম দিয়ে। অন্যদিকে, জেলা ভিত্তিক...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
এসএসসি-এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তকে যুগোপযোগী ও ঐতিহাসিক উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা। তবে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর