ভিক্ষুক-হতদরিদ্রের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে অবৈধ লেনদেন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

কুড়িগ্রামে ভিক্ষুকসহ হতদরিদ্র পরিবারের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে জালিয়াত চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, কখনোই কোনো ব্যাংক থেকে টাকা তোলনেনি। কিন্তু তাদের ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের তথ্য মিলেছে। আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র মানুষগুলো, এ ঘটনার বিচার চেয়েছেন।

কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের ধরলা আশ্রয়ণ প্রকল্পের বিধবা নবিরন বেগম ভিক্ষা করে চালান জীবিকা। অথচ তার নামে পূবালী ব্যাংকের ঘোষপাড়া শাখায় অ্যাকাউন্ট খুলে প্রায় ৯০ লাখ টাকা তুলে নিয়েছে একটি চক্র।

অসহায় বৃদ্ধার দাবি, ভাতা ও গরু-ছাগল দেওয়ার কথা বলে কয়েকজন যুবক তার এনআইডি ও ছবি নেয়। এরপর তাদের আর দেখা যায়নি। তার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা তোলা হলেও এ বিষয়ে কিছুই জানেন না নবিরন বেগম।

শুধু নবিরন বেগম নন, একইভাবে প্রতারণার শিকার আশ্রয়ণ প্রকল্পের আহিনা বিবিও। তার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রায় ২৩ লাখ টাকা তুলে নিয়েছে চক্রটি। স্থানীয়দের দাবি, আশ্রয়ণের দেড় শতাধিক পরিবারের অনেকের নামেই ভুয়া অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা লেনদেন করছে একটি চক্র। 

ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পূবালী ব্যাংক ব্যাংক ম্যানেজার এএইচএম আলমগীর কবির জানান, এ ঘটনায় আদালতে দুটি মামলা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন। 

জেলা আদালতের আইনজীবী ফারুক হোসেন সেতু জানান, এসব ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট হুন্ডি, অনলাইন জুয়া, মাদক ও চোরাচালানসহ নানা অপরাধে ব্যবহারের ঝুঁকি রয়েছে।
    
সিন্ডিকেট চক্রটি শনাক্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, ভুক্তভোগী ও স্থানীয়রা।

ঘন ঘন লোডশেডিংয়ে উৎপাদন সংকটে পড়েছে দেশের অন্যতম বড় সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রাইস মিলগুলো। এতে ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে চাল উৎপাদন। মিল মালিকদের দাবি, প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ কোটি টাকা...
রবিশস্য ও আমান আবাদকে সামনে রেখে বিভিন্ন জেলায় সার নিয়ে তৈরি হয়েছে অস্থিরতা। কৃষকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী সার মিলছে না। যা পাওয়া যাচ্ছে, তাও কিনতে হচ্ছে বাড়তি দাম দিয়ে। অন্যদিকে, জেলা ভিত্তিক...
শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে দেশে তৈরি করা তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার বিকেল ৪টায় কক্সবাজারের হোটেল ওশান...
দীর্ঘদিনের গ্যাস সংকটে সারা দেশে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ...
মশাবাহিত রোগ ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৩৯ জনে। একদিনে হাসপাতালে  নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪২ জন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘নেতৃত্ব শুধু প্রশিক্ষণের বিষয় নয়; নেতৃত্বের মূল দায়িত্ব হলো দেশ ও মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব...
এক মাস পেরিয়ে গেলেও রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজন হত্যার রহস্য উদঘাটন হয়নি। দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি, ফরেনসিক আলামত ও বৈজ্ঞানিক পরীক্ষার তথ্য যাচাই করছে...
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছেন। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ...
লোডিং...

এলাকার খবর