সৌদির পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে নতুন সংকট

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম

সৌদি আরবে হামলার ঘটনায় দেশের অর্থনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে। বিশেষ করে সংঘাত দীর্ঘস্থায়ী হলে প্রবাসীদের কর্মসংস্থান ও রেমিট্যান্স আয়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্সের প্রবাহ ঠিক রাখতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। 

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ছয় মাসে বাংলাদেশ থেকে বিদেশে গেছেন ৩ লাখ ৩৩ হাজার ৪২৭ জন কর্মী। তাদের মধ্যে ৫১ শতাংশেরও বেশি কর্মী গেছেন সৌদি আরবে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশি শ্রমিকদের অন্যতম প্রধান গন্তব্য মধ্যপ্রাচ্যের এই দেশটি।

রিয়াদে বিমানবন্দরে হামলার জেরে সৌদি আরবগামী ফ্লাইট একের পর এক বাতিল ও স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন বাংলাদেশি কর্মীরা। ছুটিতে দেশে আসা কর্মীরা কাজে ফিরতে পারছেন না। এতে তাদের ভিসার মেয়াদ ও চাকরি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শাহজালার বিমানবন্দরে সৌদিগামী এক যাত্রী বলেন, ‘আমাকে বলতেছে ১৬ তারিখ এখানে এসে তাদের সাথে কথা বলার জন্য।’

অন্য এক যাত্রী বলেন, ‘আমাদের এই যে ভোগান্তি– মেসেজের মাধ্যমে আগেই বলার দরকার ছিল ফ্লাইট বন্ধ।’ 

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সৌদি প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ১৯৫ কোটি ডলার, যা মোট রেমিট্যান্সের ১৯ শতাংশের বেশি। ফলে, সৌদি আরবের শ্রমবাজারে অস্থিরতা তৈরি হলে দেশের রেমিট্যান্স আয়ে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।

বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার বলেন, ‘সৌদি কর্তৃপক্ষের সাথে কথা বলে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো উচিৎ। কোভিডের সময়েও আমরা এই সমস্যায় পড়েছিলাম। তখন এটা সমাধান করা গিয়েছিল।’ 

বিশেষজ্ঞদের মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে শুধু কর্মীদের বিদেশযাত্রা নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘আমাদের যে শ্রমবাজারটা এটা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ–পূর্ব এশিয়ার কয়েকটি দেশে। অন্যান্য যেসব দেশে আমাদের শ্রমিকদেরকে পাঠানোর সুযোগ রয়েছে, পাঠানোর চেষ্টা করতে হবে।’ 

সংকট মোকাবিলায় সরকারি সংস্থা, রিক্রুটিং এজেন্সি ও অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিত কর্মপরিকল্পনা নেয়া জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হলো। বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি...
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় জ্বালানিসহ অন্যান্য পণ্যের সংকট তৈরি হয়েছে। এটি বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-...
বিশ্ববাজারে বেড়েই চলেছে ডিজেলের দাম। এজন্য ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। এই সংকট ৬ মাস...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক আজম খান স্বাক্ষরিত এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।’
এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির আশ্বাসে এলপিজি ব্যবসায়ীরা দুদিন দোকান বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজ বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর