বাংলালিংক সরাসরি সম্প্রচার করবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০২:৫৫ পিএম

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ–২০২৩ দেখার জন্য দেশের ক্রিকেটপ্রেমীদের ‘আসল লাইভ এক্সপেরিয়েন্স’ দেবে বাংলালিংক। পুরো বিশ্বকাপ জুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন লাইভ স্ট্রিমিং নিশ্চিত করবে বাংলালিংক। এই লক্ষ্যে টফি ও মাইবিএল সুপার অ্যাপে বাংলালিংক দিচ্ছে দারুণ সব ইন্টারনেট প্যাক ও ফ্রি ইন্টারনেট অফার। সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট প্যাক ছাড়াও পুরো টুর্নামেন্ট জুড়ে ক্রিকেটপ্রেমী গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন আকর্ষণীয় অফার।

বাংলালিংক গ্রাহকরা বিশ্বকাপ খেলা দেখার জন্য ৫ জিবি পর্যন্ত বিনামূল্যের ইন্টারনেট প্যাক উপভোগ করতে পারবেন। সর্বনিম্ন ১ দিনের জন্য মাত্র ২০ টাকা থেকে শুরু হয়েছে প্যাকগুলি, এর সাথে রয়েছে এক জিবি বিনামূল্যের ইন্টারনেট। এছাড়াও গ্রাহকরা ২ জিবি ও ৫ জিবি বিনামূল্যে ইন্টারনেটসহ যথাক্রমে ৪৬ টাকা ও ৯৬ টাকায় ৭ দিন বা ৩০ দিনের সাবস্ক্রিপশন বেছে নিতে পারবেন। এই প্যাকগুলো কেনা যাবে মাইবিএল অ্যাপ, টফি অ্যাপ, বাংলালিংক-এর অফিসিয়াল ওয়েবসাইট বা দেশের যেকোনো রিটেইল স্টোরের মাধ্যমে। ক্রিকেটপ্রেমীরা এখন টফি ও মাইবিএল সুপার অ্যাপ এই দুই প্লাটফর্ম থেকেই লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন।

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, ‘গ্রাহকদের সাথে আমরাও ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত! বাংলালিংক গ্রাহকদের উচ্চ মানসম্পন্ন স্ট্রিমিং সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সারা দেশের মানুষ ক্রিকেটের উন্মাদনায় মাততে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আমাদের ওকলা স্বীকৃত দ্রুততম ফোর-জি নেটওয়ার্কের মাধ্যমে স্টেডিয়ামের খেলাকে এমনভাবে দর্শকের পর্দায় নিয়ে আসতে প্রস্তুত, যাতে তারা রিয়েল-টাইমে প্রতিটি উইকেট, বাউন্ডারি ও ছয় উপভোগ করতে পারেন।’

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘আমরা আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে সারা দেশের কোটি কোটি দর্শকের কাছে নিয়ে আসতে পেরে ও নিরবচ্ছিন্ন স্ট্রিমিং সেবার মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের নিজেদের মতো করে খেলা দেখার সুযোগ করে দিতে পেরে আনন্দিত। ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ -এর সময় বাংলাদেশে লাইভ স্পোর্টস স্ট্রিমিংয়ের একটি মাইলফলক স্থাপন করেছে বাংলালিংক। আমরা এই ক্রিকেট বিশ্বকাপেও একই রকম নির্ভরযোগ্য স্ট্রিমিং সেবা দিয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে মাইবিএল সুপার অ্যাপেও গ্রাহকেরা পাবেন একই মানের স্ট্রিমিং সেবা।’

ইন্টারনেট প্যাকের পাশাপাশি বাংলালিংকে থাকছে বিভিন্ন সুবিধা। বিশেষ গ্রাহক-বান্ধব ইন্টারফেস সম্পন্ন টফি ও মাইবিএল সুপার অ্যাপের মাধ্যমে সারা দেশের ক্রিকেটপ্রেমীরা যেকোনো নেটওয়ার্ক থেকে সহজে উপভোগ করতে পারবে লাইভ ক্রিকেট অ্যাকশন, হাইলাইটস ও খেলার বিশ্লেষণ। বিশ্বব্যাপী ক্রীড়া অনুরাগীদের মাতাতে প্রস্তুত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রিকেট আসর। বাংলাদেশের প্রতিটি ক্রিকেটপ্রেমীও যাতে এই ক্রিকেট উন্মাদনার অংশ হতে পারে তা নিশ্চিত করতে তাদের পাশে রয়েছে বাংলালিংক।

গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের উদ্ভাবনী ডিজিটাল সেবা আনতে বিকাশ-এর সাথে পার্টনারশিপ করল দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। বাংলালিংকের মাইবিএল সুপার অ্যাপে ওয়ান-ক্লিক পেমেন্টের...
ডিজিটাল ব্যাংকিং করতে চায় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক লিমিটেড। বাংলালিংক তাদের মূল কোম্পানি ভিওন লিমিটেডের সঙ্গে মিলে ব্যাংকটি খুলতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। বৃহস্পতিবার (১৭ আগস্ট)...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর